• শিরোনাম

    আইওসি টোকিও গেমসের জন্য অংশগ্রহণকারীর সংখ্যা কমিয়েছে

    | ২৮ মার্চ ২০২১ | ৯:৩৬ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 272 বার

    আইওসি টোকিও গেমসের জন্য অংশগ্রহণকারীর সংখ্যা কমিয়েছে

    আন্তর্জাতিক অলিম্পিক কমিটি বা আইওসি’র নির্বাহী পরিষদ সিদ্ধান্ত নিয়েছে যে শুধুমাত্র আবশ্যকীয় এবং পরিচালনা কার্যক্রমের সাথে যুক্ত থাকা ব্যক্তিদেরই টোকিও অলিম্পিকে অংশগ্রহণের অনুমতি দেয়া হবে।

    আইওসি শুক্রবার জাপান সরকারের উদ্ধৃতি দিয়ে ঘোষণা দেয় যে, পরিচালনা কার্যক্রমের দায়িত্বে না থাকা স্বীকৃতিপ্রাপ্ত অংশগ্রহণকারীদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমানো দরকার।

    উল্লেখ্য, টোকিও অলিম্পিক ও প্যারালিম্পিকের দায়িত্বে থাকা শীর্ষ কর্মকর্তারা চলতি মাসে এই সিদ্ধান্ত নেন যে, বৈশ্বিক করোনাভাইরাস মহামারীর কারণে বিদেশি দর্শকদের গেমসে অংশগ্রহণ করার অনুমতি দেয়া হবে না।

    সিদ্ধান্তটি আইওসি ও জাপান সরকার অন্তর্ভুক্ত থাকা পাঁচ-পক্ষীয় আয়োজকদের এক বৈঠকে নেয়া হয়।

    টোকিও ২০২০’এর মহাপরিচালক মুতো তোশিরো বলেন, স্বীকৃতির বিষয়টি পর্যালোচনা করা উচিত। তবে, সাংগঠনিক দায়িত্বে থাকা ব্যাক্তিদের গেমসের জন্য জাপানে প্রবেশের অনুমতি দেয়া যেতে পারে।

    আইওসি বলছে, জাপানের কাছ থেকে অনুরোধ পাওয়ার পর, তারা আইওসি’র অতিথি অনুষ্ঠানের পাশাপাশি অলিম্পিকের কিংবদন্তি ক্রীড়াবিদদের আমন্ত্রণ জানানো বাতিল বা কমিয়ে এনেছে।

    উল্লেখ্য, এই সিদ্ধান্ত প্যারালিম্পিক গেমেসের ক্ষেত্রেও প্রযোজ্য।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ২৫ জুলাই ২০২০

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক