| ০২ এপ্রিল ২০২১ | ১:০৭ অপরাহ্ণ | পড়া হয়েছে 181 বার
যুক্তরাষ্ট্রের ওষুধ কোম্পানি ফাইজার এবং এর জার্মান অংশীদার বিয়োনটেক বলছে, তারা জানতে পেরেছে যে তাদের তৈরি করোনাভাইরাসের টিকা ১২ থেকে ১৫ বছর বয়সের শিশুদের বেলায় কার্যকর।
ফাইজার এবং বিয়োনটেকের টিকা বর্তমানে ১৬ বছর কিংবা বেশি বয়সীদের জন্য অনুমোদিত।
দুই কোম্পানি বুধবার যুক্তরাষ্ট্রে ১২ থেকে ১৫ বছর বয়সের ২,২৬০ জনের উপর চালানো ক্লিনিকাল পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে।
তারা বলছে, যে ১,১২৯ জনকে আসল টিকা এরা মনে করে নিলেও ভিন্ন কিছু দেয়া হয়েছে, তাদের মধ্যে ১৮ জনের মধ্যে কোভিড-১৯এর উপসর্গ দেখা গেছে। তবে যে ১,১৩১ জনকে টিকা দেয়া হয়, তাদের কারও বেলায় সেরকম কিছু ঘটেনি।
দুই কোম্পানি বলছে পার্শ্ব প্রতিক্রিয়া অধিকাংশ ক্ষেত্রে ১৬ থেকে ২৫ বছর বয়সের লোকজনের মত একই রকম দেখা গেছে।
ফাইজার এমনকি ছয় মাস থেকে ১১ বছর পর্যন্ত আরও কম বয়সী শিশুদের মধ্যেও ক্লিনিকাল পরীক্ষা শুরু করেছে।
শিশুদের মধ্যে নিজেদের টিকার জরুরি ব্যবহারের অনুমতি লাভের আবেদন জানাতে ফাইজার এবং বিয়োনটেক তাদের এসব উপাত্ত যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন এবং ইউরোপীয় ওষুধ এজেন্সির কাছে দাখিলের পরিকল্পনা করছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||