| ০৬ এপ্রিল ২০২১ | ৬:১৪ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 269 বার
সংক্রমণের সংখ্যা বেড়ে চলার মাঝে ওসাকা এবং জাপানের অপর দু’টি জেলা করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য পদক্ষেপ জোরদার করে নিচ্ছে। নতুন এই নিয়মসমূহ কোন জরুরি অবস্থার ঘোষণা ছাড়াই কার্যকর করা হয়েছে এবং এক মাস ধরে এগুলো বহাল থাকবে।
পশ্চিমের জেলা ওসাকা ও হিয়োগো এবং উত্তরের জেলা মিয়াগি এর আওতায় রয়েছে। এই জেলাসমূহ তাদের প্রধান শহরগুলোর রেস্তোরাঁ এবং বারগুলোকে রাত ৮টার মধ্যে কার্যক্রম বন্ধ করতে বলার পাশাপাশি কারাওকে যন্ত্রগুলোর ব্যবহারও থামাতে বলেছে। এছাড়া, মাস্ক পরিধান করতে না চাওয়া ক্রেতাদের প্রবেশও নিষিদ্ধ করতে হবে।
উল্লেখ্য, সম্প্রতি ওসাকা জেলা রেকর্ড ভঙ্গ করা দৈনিক সংক্রমণ প্রত্যক্ষ করেছে, যা জাপানের রাজধানীর সংখ্যার চেয়েও অনেক বেশি। গতকাল রবিবার জেলাটি ৫শ ৯৩টি নতুন সংক্রমণ নিশ্চিত করেছে।
এর পাশের জেলা হিয়োগো ২শ ১১টি সংক্রমণের ঘটনা নিশ্চিত করেছে, যা গত সপ্তাহে সেখানে হওয়া একটি রেকর্ডের সমান।
অনেক গভর্নর, ভাইরাসের আরও বেশি সংক্রামক স্ট্রেইনের বিস্তার এবং স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলোর উপর ভাইরাস-রোধী পদক্ষেপের প্রভাব-এই উভয় সমস্যা নিয়েই উদ্বিগ্ন। তারা কেন্দ্রীয় সরকারের কাছে জরুরি আর্থিক সহায়তা প্রদানের জন্য আহ্বান জানাচ্ছেন।
রবিবার সারাদেশ জুড়ে ২ হাজার ৪শ’রও বেশি সংক্রমণের খবর পাওয়া গেছে। আর বর্তমান পরিস্থিতিতে হাসপাতালগুলোতে ৪শ ৩০’এরও বেশি লোক গুরুতর অবস্থায় রয়েছেন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||