• শিরোনাম

    অলিম্পিক ওয়াটার পোলো’র পরীক্ষামূলক ইভেন্ট বাতিল করা হবে

    | ০৮ এপ্রিল ২০২১ | ১:১২ অপরাহ্ণ | পড়া হয়েছে 389 বার

    অলিম্পিক ওয়াটার পোলো’র পরীক্ষামূলক ইভেন্ট বাতিল করা হবে

    এনএইচকে জানতে পেরেছে যে শনিবার টোকিও’তে অলিম্পিকের জন্য শুরু হতে যাওয়া ওয়াটার পোলো’র একটি টেস্ট বা পরীক্ষামূলক ইভেন্ট বাতিল করা হবে। কর্মকর্তারা বলছেন, করোনাভাইরাস-রোধী পদক্ষেপের কারণে ঐ ইভেন্টের জন্য সংশ্লিষ্ট কর্মীরা জাপানে আসতে পারছেন না।

    একই কারণে শৈল্পিক সাঁতার এবং ডাইভিং এর টেস্ট ইভেন্টগুলোও বাতিল করা হতে পারে। গত সপ্তাহে সাঁতারের বৈশ্বিক পরিচালনা সংস্থা এফআইএনএ এই ইভেন্টগুলো বাতিলের ইচ্ছা প্রকাশ করে।

    চার মাসেরও কম সময়ের মধ্যে অনুষ্ঠেয় টোকিও গেমসের উপর এধরনের ইভেন্টসমূহ বাতিলের সম্ভাব্য প্রভাব নিয়ে উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে।

    উল্লেখ্য, এই টেস্ট ইভেন্টগুলোর লক্ষ্য হচ্ছে, আসল ক্রীড়া প্রতিযোগিতা শুরুর আগে অলিম্পিকের ভেন্যুগুলোতে সম্ভাব্য সমস্যাসমূহ সনাক্ত করা।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ২৫ জুলাই ২০২০

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক