• শিরোনাম

    অলিম্পিক বাতিল চায় ৭০ শতাংশ জাপানি

    | ১৪ এপ্রিল ২০২১ | ৮:৩৩ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 249 বার

    অলিম্পিক বাতিল চায় ৭০ শতাংশ জাপানি

    জুলাইয়ে টোকিও অলিম্পিক হোক তা চায় না ৭০ শতাংশ জাপানি। সম্প্রতি এক জরিপে উঠে এসেছে এমন তথ্য। করোনা মাহামারির কারণে অলিম্পিক নিয়ে অনাগ্রহ সূর্যোদয়ের দেশটির।

    টোকিওতে ২৩ জুলাই থেকে পর্দা উঠবে গ্রীষ্মকালীন অলিম্পিকের। করোনার কারণে একবছর পিছিয়েছে গ্রেটেস্ট শো অন দ্যা আর্থ। বিশ্বজুড়ে এখনও কমেনি করোনার তাণ্ডব। তাইতো এই আসর বাতিল বা পেছানোর দাবি অধিকাংশ জাপানির।

    জাপানের শীর্ষ নিউজ এজেন্সি ‘কায়েদোর’ এক জরিপে উঠে এসেছে এমন তথ্য। জরিপে অংশ নেয়া ৩৯.২ শতাংশ জাপানি মত দিয়েছেন টোকিও অলিম্পিক বাতিলের। ৩২.৮ শতাংশ জানিয়েছেন আবারো পিছিয়ে দেয়া হোক ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’।

    পুনঃনির্ধারিত সময়ে অলিম্পিক আয়োজনের পক্ষে ভোট দিয়েছে মাত্র ২৪.৫ শতাংশ। করোনার কারণে এরই মধ্যে প্রথম দেশ হিসেবে টোকিও অলিম্পিক থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে উত্তর কোরিয়া।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ২৫ জুলাই ২০২০

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক