• শিরোনাম

    ওসাকায় করোনাভাইরাসের ৭১৯টি এবং টোকিওতে ৪০৫টি নতুন সংক্রমণ

    | ২০ এপ্রিল ২০২১ | ৫:২২ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 166 বার

    ওসাকায় করোনাভাইরাসের ৭১৯টি এবং টোকিওতে ৪০৫টি নতুন সংক্রমণ

    ওসাকা জেলা সরকার বলছে, তারা আজ সোমবার ৭শ ১৯টি নতুন সংক্রমণ নিশ্চিত করেছে। এটি ঐ জেলায় কোন সোমবারে নিশ্চিত করা সর্বোচ্চ দৈনিক সংক্রমণ।

    ওসাকায় ভাইরাস পরীক্ষায় সংক্রমণ নিশ্চিত হওয়া মোট ব্যক্তির সংখ্যা এখন দাঁড়িয়েছে ৬৮ হাজার ৬শ ৯১’এ।

    এদিকে, টোকিও মেট্রোপলিটন সরকার বলছে, তারা আজ করোনাভাইরাসের ৪শ ৫টি নতুন সংক্রমণের ঘটনা নিশ্চিত করেছে।

    এই সংখ্যা এক সপ্তাহ আগের তুলনায় ৯৯টি বেশি। প্রায় ৩ মাসের মধ্যে এবারই প্রথম কোন সোমবারে দৈনিক নতুন সংক্রমণ ৪শ ছাড়িয়ে গেল।

    এর মাধ্যমে টানা ১৯ দিন ধরে সপ্তাহওয়ারী হিসেবে দৈনিক সংক্রমণ বৃদ্ধি পেয়েছে।

    সাতদিনের গড় সংখ্যা ৫শ’তে পৌঁছানোর মাত্র পাঁচ দিন পরে তা ৬শ ছাড়িয়ে গেছে। অন্যদিকে, এই গড় ৪শ থেকে ৫শ’তে উন্নীত হতে নয় দিন সময় লেগেছিল, যা সংক্রমণ দ্রুত গতিতে ছড়িয়ে পড়ার চিত্রই তুলে ধরে।

    মেট্রোপলিটন সরকারের কর্মকর্তারা বলছেন, ৪৭ ব্যক্তির অবস্থা এখন গুরুতর, যা রবিবারের তুলনায় ২ জন বেশি।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ১০ ফেব্রুয়ারি ২০১৯

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ১৩ ফেব্রুয়ারি ২০১৯

    ১৭ সেপ্টেম্বর ২০২০

    ২৪ ফেব্রুয়ারি ২০১৯

    ১১ সেপ্টেম্বর ২০২০

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক