| ২৩ এপ্রিল ২০২১ | ১১:৩৪ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 284 বার
আন্তর্জাতিক অলিম্পিক কমিটি আইওসি’র প্রেসিডেন্ট টমাস বাখ বলছেন, টোকিওতে জারি করা হতে পারা সম্ভাব্য একটি জরুরি অবস্থা টোকিও গেমসের উপর সরাসরি কোন প্রভাব ফেলবে না।
করোনাভাইরাসের নতুন সংক্রমণ বৃদ্ধি পেতে থাকা বন্ধ করতে জাপান সরকার টোকিও ও অন্য তিনটি জেলায় জরুরি অবস্থা ঘোষণা বিবেচনা করে দেখছে। বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করে নেয়ার পর শুক্রবার আনুষ্ঠানিক সিদ্ধান্ত গ্রহণের পরিকল্পনা সরকার করছে।
আইওসি নির্বাহী বোর্ডের একটি রুদ্ধদ্বার বৈঠকের শেষে বুধবার বাখ এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন।
বাখ বলেছেন, “আমরা বুঝতে পারছি যে এটা হবে ‘গোল্ডেন উইক’ ছুটির সময়ের জন্য নেয়া একটি কার্যকর পদক্ষেপ, যার মধ্যে দিয়ে সরকার সংক্রমণ ছড়িয়ে পড়া বন্ধের লক্ষ্য ধরে নিয়েছে।” সম্ভাব্য জরুরি অবস্থা যে আসন্ন ছুটির সাথে সম্পর্কিত, জুলাই মাসে শুরু হতে যাওয়া অলিম্পিকের সাথে নয়, তার উপর তিনি গুরুত্ব আরোপ করেন।
গেমসের জন্য করোনাভাইরাস পদক্ষেপের রূপরেখা তুলে ধরা আইওসি, টোকিও অলিম্পিক ও প্যারালিম্পিক গেমসের আয়োজক কমিটি ও অন্যান্যদের প্রকাশ করা “প্লে বুকের” উল্লেখ বাখ করেছেন। এর একটি সংশোধিত সংস্করণ আগামী সপ্তাহে প্রকাশিত হওয়ার কথা।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||