• শিরোনাম

    অলিম্পিকের টেস্ট ইভেন্টগুলোতে কোন দর্শক থাকবে না

    | ২৫ এপ্রিল ২০২১ | ৯:২০ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 381 বার

    অলিম্পিকের টেস্ট ইভেন্টগুলোতে কোন দর্শক থাকবে না

    জাপানের রাজধানীতে আগামীকাল রবিবার শুরু হয়ে ১১ই মে পর্যন্ত বলবৎ থাকা জরুরি অবস্থা চলাকালীন টোকিও অলিম্পিক এবং প্যারালিম্পিকের সাতটি টেস্ট বা পরীক্ষামূলক ইভেন্ট দর্শকবিহীনভাবে অনুষ্ঠিত হবে।

    একই দিন এই ঘোষণাও দেয়া হয়েছে যে, মে মাসের ১ ও ২ তারিখ আরিয়াকে এরেনায় নির্ধারিত একটি ভলিবল টেস্ট ইভেন্ট দর্শকবিহীন অবস্থায় অনুষ্ঠিত হবে।

    টোকিও আয়োজক কমিটি এও জানিয়েছে যে, ৯ই মে জাতীয় স্টেডিয়ামে পরিকল্পিত একটি এথলেটিক্স টেস্ট ইভেন্ট কোন দর্শকের উপস্থিতি ব্যতিরেকে অনুষ্ঠিত হবে।

    এছাড়া, কর্মকর্তারা ইতিমধ্যে টোকিও এক্যুয়াটিক্স কেন্দ্রে ১লা মে থেকে ৬ই মে পর্যন্ত একটি ডাইভিং টেস্ট ইভেন্ট কোনরকম দর্শক ছাড়াই আয়োজনের সিদ্ধান্ত নিয়েছেন।

    এই প্রতিযোগিতাটির মাধ্যমে অলিম্পিকের জন্য চূড়ান্ত যোগ্যতা অর্জনকারীদের নির্ধারণ করা হলেও অস্ট্রেলিয়া এটি থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে। দেশটির ডাইভিং সংস্থা বলেছে, “আমাদের ক্রীড়াবিদ এবং কর্মকর্তাদের পাঠানো নিরাপদ হবে না।”

    উল্লেখ্য, এখন থেকে মাত্র তিনমাসেরও কম সময়ের মধ্যে শুরু হতে যাওয়া অলিম্পিকের আগে দর্শকদের জন্য ভাইরাস রোধী পদক্ষেপ ও নির্দেশিকাসমূহ আরও পরিমার্জন বা কার্যকরী করে নেয়ার জন্য কর্মকর্তারা এই ইভেন্টগুলোকে ব্যবহারের জন্য আশাবাদী ছিলেন।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ২৫ জুলাই ২০২০

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক