| ২৭ এপ্রিল ২০২১ | ২:০৩ অপরাহ্ণ | পড়া হয়েছে 323 বার
জাপানে এসে পৌঁছানোর প্রথম দিন থেকেই কিছু সুনির্দিস্ট শর্ত পূরণ সাপেক্ষে টোকিও অলিম্পিক ও প্যারালিম্পিকের সফররত ক্রীড়াবিদ এবং প্রশিক্ষকদের অনুশীলন শুরুর অনুমতি দিতে পারে জাপান সরকার।
সরকারি কর্মকর্তারা এবং আসন্ন টোকিও গেমসের আয়োজকবৃন্দ আরও বেশি সংক্রামক করোনাভাইরাস স্ট্রেইনের ছড়িয়ে পড়া রোধে অতিরিক্ত কিছু পদক্ষেপ নেয়ার বিষয়টি পরীক্ষা করে দেখছেন।
ক্রীড়াবিদ এবং প্রশিক্ষকদের জাপানের উদ্দেশ্যে রওনা দেয়ার আগের ৯৬ ঘণ্টার মধ্যে দু’বার পিসিআর বা এন্টিজেন পরীক্ষা এবং জাপানে এসে পৌঁছানোর পরে বিমানবন্দরে আরও একবার পরীক্ষা বাধ্যতামূলক করার কথা সরকারের বিবেচনার মধ্যে রয়েছে। নীতিগতভাবে, জাপানে প্রবেশের পরে ক্রীড়াবিদ এবং প্রশিক্ষকদের প্রতিদিনই ভাইরাসের পরীক্ষা করতে হবে।
সরকার বলছে, ভ্রমণকারী ক্রীড়াবিদ ও প্রশিক্ষকদের কর্মকাণ্ড তাদের আবাসস্থল এবং প্রশিক্ষণ ও ইভেন্ট ভেন্যুর মধ্যেই সীমিত রাখতে হবে। এছাড়া, তাদের কর্মকাণ্ডের পরিকল্পনা এবং লিখিত শপথ দাখিল করতে হবে, যেখানে তাদের সফরের স্থান ও পরিবহনের পদ্ধতি উল্লেখ থাকবে। এর পাশাপাশি নিয়মিত নিজেদের স্বাস্থ্য সম্পর্কিত সর্বশেষ খবরও তাদের অবহিত করতে হবে।
এছাড়া, সরকার ক্রীড়া সংস্থা এবং গণমাধ্যমের লোকজনকেও জাপানে প্রবেশের পরে ১৪ দিন নিজেদের আলাদা করে রাখার জন্য অনুরোধ করার কথা বিবেচনা করছে। তবে তাদের ভাষ্যানুযায়ী, যদি তা গেমসের পরিচালনা কার্যক্রমের উপর প্রভাব ফেলে, সেক্ষেত্রে স্ব-উদ্যোগে কোয়ারেন্টাইনে থাকার সময়কাল কঠোর ভ্রমণ নিষেধাজ্ঞা’সহ শূন্য থেকে তিনদিনে নামিয়ে আনা হতে পারে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||