| ২৮ এপ্রিল ২০২১ | ১০:১০ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 165 বার
জাপানের প্রধানমন্ত্রী সুগা ইয়োশিহিদে দেশের আত্মরক্ষা বাহিনী বা এসডিএফ’কে করোনাভাইরাসের টিকাদানের জন্য টোকিও’র কেন্দ্রস্থলে একটি বৃহদাকারের কেন্দ্র স্থাপন এবং পরিচালনার নির্দেশ দিয়েছেন।
সুগা মঙ্গলবার প্রতিরক্ষা মন্ত্রী কিশি নোবুও’কে ২৪শে মে’র মধ্যে ওতেমাচি এলাকায় এই কেন্দ্র নির্মাণের জন্য বলেন। এছাড়া, প্রধানমন্ত্রী তাকে এই স্থাপনা তিন মাসের জন্য খোলা রাখতেও বলেন।
টিকাদান কর্মসূচি ত্বরান্বিত করার জন্য সরকার মে মাসের শেষ নাগাদ ওতেমাচি এবং ওসাকা’য় দৈনিক প্রায় ১০ হাজার ব্যক্তিকে টিকা দেয়া শুরুর পরিকল্পনা করছে।
টোকিও’তে এসডিএফ’এর চিকিৎসক এবং নার্সরা টিকা প্রদান করবেন বলে মনে করা হচ্ছে। কর্মকর্তারা বলছেন, এসডিএফ সম্ভবত ওসাকা’র ভেন্যুটিও স্থাপন এবং পরিচালনায় সাহায্য করবে। তবে, এর বিস্তারিত নিয়ে এখনও কাজ চলছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||