• শিরোনাম

    মানব সম্পদ ঘাটতির মুখে জাপানের টিকাদান কর্মসূচি

    | ৩০ এপ্রিল ২০২১ | ১০:৪৫ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 154 বার

    মানব সম্পদ ঘাটতির মুখে জাপানের টিকাদান কর্মসূচি

    এনএইচকে জানতে পেরেছে যে দেশের কিছু কিছু পৌর কর্তৃপক্ষ বলছে জুলাই মাসের শেষ সময়ে নির্ধারণ করে নেয়া বৃদ্ধদের জন্য টিকাদান কর্মসূচি শেষ করা তাদের জন্য কঠিন হবে। তারা বলছে পেশাদার চিকিৎসা কর্মীদের ঘাটতি হচ্ছে বড় এক বাঁধা।

    প্রধানমন্ত্রী সুগা ইয়োশিহিদে সম্প্রতি আভাস দিয়েছেন যে সেই সময়ের মধ্যে বৃদ্ধ জনসংখ্যার টিকাদান শেষ করার প্রচেষ্টা সরকার চালাবে।

    কয়েকটি স্থানীয় সরকার বলেছে আগস্ট মাসে কিংবা পরবর্তীতে বয়স্কদের টিকাদান তারা শেষ করবে।

    এই সময়সীমা এগিয়ে আনা তাদের পক্ষে সম্ভব হবে কি না স্বরাষ্ট্র মন্ত্রণালয় তা জানতে চাইছে।

    সরকারের বিভিন্ন সূত্র বলছে কর্মকর্তারা স্থানীয় সরকার সমূহের কাছ থেকে বেশ কিছু মতামত পেয়েছেন, যেখানে বলা হয়েছে বর্তমান পরিস্থিতির আওতায় জুলাই মাসের শেষ নাগাদ ৬৫ বছর ও বেশি বয়সীদের টিকাদান শেষ করতে পারা কঠিন হবে। অন্যান্য কারণের মধ্যে টিকা দেয়ার দায়িত্বে নিয়োজিত চিকিৎসক ও নার্সের ঘাটতির উল্লেখ এরা করেছে।

    শুক্রবার সুগা’র জাপান চিকিৎসক সমিতি এবং জাপানি নার্সদের সমিতির প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ করার কথা। টিকাদান কর্মসূচির জন্য আর্থিক সমর্থন সম্প্রসারিত করে নেয়ার ব্যাখ্যা তিনি দেবেন এবং তাদের সহযোগিতা চাইবেন।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ১০ ফেব্রুয়ারি ২০১৯

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ১৩ ফেব্রুয়ারি ২০১৯

    ১৭ সেপ্টেম্বর ২০২০

    ২৪ ফেব্রুয়ারি ২০১৯

    ১১ সেপ্টেম্বর ২০২০

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক