| ০৩ মে ২০২১ | ৯:৪৭ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 309 বার
জাপান সরকার, আসন্ন গ্রীষ্মকালীন অলিম্পিক ও প্যারালিম্পিকের স্থাপনাগুলোর অদূরে অবস্থিত টোকিও উপসাগর এলাকার বাইরে অবস্থান করতে জাহাজগুলোর প্রতি আহ্বান জানানোর পরিকল্পনা করছে।
টোকিও বন্দরের উপকূলীয় এলাকাটিতে, ক্রীড়াবিদদের আবাস স্থল এবং অনেকগুলো ক্রীড়ার প্রতিযোগিতার স্থাপনার উপস্থিতি রয়েছে।
জাপানের উপকূলরক্ষী বাহিনী, বন্দরটির প্রবেশ পথ দিয়ে দৈনিক গড়ে ৩শর বেশী জাহাজ চলাচল করে বলে জানায়।
উপকূলরক্ষী বাহিনীর কর্মকর্তারা, ক্রীড়ানুষ্ঠান চলাকালে দূর্ঘটনা ও সন্ত্রাসী হামলা প্রতিরোধের লক্ষ্যে বন্দরের অদূরে সমুদ্রের ছয়টি এলাকা পরিহার করতে জাহাজগুলোর প্রতি আহ্বান জানানোর পরিকল্পনা করছেন। উল্লেখ্য, এই এলাকাগুলোর অদূরে, ক্রীড়াবিদদের আবাস স্থল, বিচ ভলিবল প্রতিযোগিতার অনুষ্ঠানস্থল এবং ক্রীড়ানুষ্ঠান সংশ্লিষ্ট অন্যান্য স্থাপনার উপস্থিতি রয়েছে।
এই নিষেধাজ্ঞার মেয়াদ, আগামী ১৩ই জুলাই আরম্ভ হয়ে প্রায় ২ মাস পর্যন্ত অব্যাহত থাকবে। কর্মকর্তারা, অলিম্পিক ক্রীড়া চলাকালে ২৩শে জুলাই থেকে ৮ই আগস্ট পর্যন্ত এই নিয়ন্ত্রণ জোরদার করার পরিকল্পনা করছেন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||