• শিরোনাম

    ওসাকা’য় নতুন করে ১ হাজার ৫ জন সংক্রমিত

    | ০৭ মে ২০২১ | ৮:১৩ অপরাহ্ণ | পড়া হয়েছে 240 বার

    ওসাকা’য় নতুন করে ১ হাজার ৫ জন সংক্রমিত

    ওসাকা জেলা সরকার জানিয়েছে যে, শুক্রবার নতুন করে এই জেলায় ১ হাজার ৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রবিবারের পর থেকে এবারই প্রথম দৈনিক আক্রান্তের সংখ্যা ১ হাজার ছাড়িয়ে গেল।

    কর্মকর্তারা বলছেন, তারা নতুন করে ৫০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন যা দৈনিক সংখ্যার দিক দিয়ে রেকর্ড সর্বোচ্চ। সেই সাথে এই জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬৫৫-তে।

    টোকিও মেট্রোপলিটান সরকার শুক্রবার ৯০৭ জনের নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার নিশ্চিত খবর দিয়েছে।

    অন্য কয়েকটি জেলাও একই দিনের জন্য সর্বোচ্চ সংক্রমণের সংখ্যা নিশ্চিত করে। হিয়োগো’তে ৪৯৩ জন, আইচি’তে ৪৪৩ জন যা রেকর্ড সর্বোচ্চ, হোক্কাইদো’তে ২৪৮ জন, সাইতামাতে ২৩৮ জন এবং কানাগাওয়াতে ২৩০ জন আক্রান্ত হয়েছেন।

    গিফু, ওকাইয়ামা, ফুকুশিমা এবং কাগাওয়া জেলা তাদের এ যাবৎকালের দৈনিক সর্বোচ্চ সংখ্যার খবর দিয়েছে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ১০ ফেব্রুয়ারি ২০১৯

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ১৩ ফেব্রুয়ারি ২০১৯

    ১৭ সেপ্টেম্বর ২০২০

    ২৪ ফেব্রুয়ারি ২০১৯

    ১১ সেপ্টেম্বর ২০২০

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক