| ০৮ মে ২০২১ | ১২:৩৭ অপরাহ্ণ | পড়া হয়েছে 296 বার
আন্তর্জাতিক অলিম্পিক কমিটি বা আইওসি জানিয়েছে যে, মার্কিন ওষুধ প্রস্তুতকারক কোম্পানি ফাইজার এবং তাদের জার্মান অংশীদার বিয়োনটেক চলতি বছরের টোকিও অলিম্পিক এবং প্যারালিম্পিকে অংশগ্রহণকারীদের জন্য করোনাভাইরাসের টিকার ডোজ দান করবে।
আইওসি বৃহস্পতিবার জানায়, তারা এই দু’টি কোম্পানির সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। তারা এও জানায়, টিকার এই ডোজ জাতীয় অলিম্পিক এবং প্যারালিম্পিক কমিটিদ্বয়ের মাধ্যমে বিতরণ করা হবে।
আইওসি আরও জানায়, “বিদ্যমান কর্মসূচিগুলোতে ফাইজার এবং বিয়োনটেকের সরবরাহ করা অতিরিক্ত ডোজসমূহ থেকে এগুলো গ্রহণ করা হবে না, তবে বিদ্যমান কোটার অতিরিক্ত এটা হবে এবং সারা বিশ্বে তা সরবরাহ করার পরিকল্পনা করা হয়েছে”।
আইওসি জানায়, জাতীয় অলিম্পিক এবং প্যারালিম্পিক কমিটিদ্বয়ের কাছ থেকে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে, “ধারণা করা হচ্ছে যে, গেমসে অংশগ্রহণকারীদের এক উল্লেখযোগ্য অংশ জাপানে পৌঁছানোর আগেই টিকা নিয়ে আসবেন”।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||