• শিরোনাম

    ভারতে অক্সিজেন কনসেন্ট্রেটর পাঠিয়েছে জাপান

    | ০৯ মে ২০২১ | ৯:০০ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 175 বার

    ভারতে অক্সিজেন কনসেন্ট্রেটর পাঠিয়েছে জাপান

    ভারতকে করোনাভাইরাসের ব্যাপক বৃদ্ধি সামাল দিতে সহায়তার জন্য টোকিও’র হানেদা বিমানবন্দর থেকে ১শটি অক্সিজেন কনসেন্ট্রেটর নিয়ে আজ শনিবার সকালে একটি বিমান দেশটির উদ্দেশ্যে রওয়ানা হয়েছে।

    এই চালান জাপান সরকার ঘোষিত একটি সহায়তা থোকের অংশ, যার মধ্যে ৩শটি ভেন্টিলেটর এবং ৩শটি অক্সিজেন কনসেন্ট্রেটরের পাশাপাশি সর্বোচ্চ ৫ কোটি ডলারের জরুরি অনুদানও অন্তর্ভুক্ত রয়েছে।

    উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ভারতে করোনাভাইরাসের দৈনিক নতুন সংক্রমণের সংখ্যা প্রায়শ ৩ লক্ষ ছাড়িয়ে গেছে। দেশটি এখন হাসপাতাল শয্যা ও চিকিৎসা কাজে ব্যবহৃত অক্সিজেনের মারাত্মক ঘাটতির মুখোমুখি রয়েছে।

    জাপান সরকার অভ্যন্তরীণ নির্মাতাদের কাছ থেকে এই যন্ত্র সংগ্রহ করছে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ১০ ফেব্রুয়ারি ২০১৯

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ১৩ ফেব্রুয়ারি ২০১৯

    ১৭ সেপ্টেম্বর ২০২০

    ২৪ ফেব্রুয়ারি ২০১৯

    ১১ সেপ্টেম্বর ২০২০

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক