• শিরোনাম

    মিয়ানমারে মুক্তি পাওয়া সাংবাদিকের জাপান প্রত্যাবর্তন

    | ১৬ মে ২০২১ | ৮:৪৮ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 159 বার

    মিয়ানমারে মুক্তি পাওয়া সাংবাদিকের জাপান প্রত্যাবর্তন

    মিয়ানমারে আটক থাকা একজন জাপানি সাংবাদিক মুক্তি পাওয়ার পর জাপানে ফিরে এসেছেন।

    মিয়ানমারের রাষ্ট্র-পরিচালিত গণমাধ্যম, দ্বিপক্ষীয় সম্পর্কের ভবিষ্যত বিবেচনায় নিয়ে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানায়।

    কিতাযুমি ইউকি গতকাল শুক্রবার সন্ধ্যায় টোকিও’র অদূরের নারিতা বিমানবন্দরে এসে পৌঁছান।

    তার মুক্তির জন্য কাজ করা সকল ব্যক্তিকে ধন্যবাদ জানিয়ে তিনি এও বলেন যে, মিয়ানমার ত্যাগে বাধ্য হওয়ায় তিনি দুঃখিত কারণ তিনি দেশটি থেকে খবর পাঠানো অব্যাহত রাখতে চেয়েছিলেন।

    তিনি ইংরেজিতে বলেন, “আমি জাপান এবং অন্যান্য দেশের মানুষের কাছে মিয়ানমারের পরিস্থিতি সম্পর্কে জানানো অব্যাহত রাখব।”

    উল্লেখ্য, নাগরিকদের উদ্বেগ বৃদ্ধির পাশাপাশি ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে তাকে অভিযুক্ত করা হয়েছিল।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ১০ ফেব্রুয়ারি ২০১৯

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ১৩ ফেব্রুয়ারি ২০১৯

    ১৭ সেপ্টেম্বর ২০২০

    ২৪ ফেব্রুয়ারি ২০১৯

    ১১ সেপ্টেম্বর ২০২০

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক