• শিরোনাম

    আগামী মাসে টিকা পাবে জাপানের অলিম্পিক দল

    | ২৭ মে ২০২১ | ৮:৩০ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 228 বার

    আগামী মাসে টিকা পাবে জাপানের অলিম্পিক দল

    জাপানের অলিম্পিক কমিটি বুধবার ঘোষণা করেছে যে টোকিও অলিম্পিকে জাপানের সম্ভাব্য প্রতিনিধি দলের ক্রীড়াবিদ ও অন্যান্য সদস্যদের জুন মাসের ১ তারিখ থেকে শুরু করে করোনাভাইরাসের বিরুদ্ধে টিকা দেওয়া হবে।

    জাপান অলিম্পিক কমিটি বলছে, প্রতিনিধি দলের প্রায় ১,৬০০ সদস্যকে প্রধানত দলের চিকিৎসকরা টোকিও’র কিতা ওয়ার্ডে অবস্থিত আজিনোমোতো জাতীয় প্রশিক্ষণ কেন্দ্রে টিকা দেবেন। গেমসের জন্য যারা যোগ্যতা অর্জন করেছেন কিংবা যোগ্যতা অর্জনের সম্ভাবনা থাকা ক্রীড়াবিদ, তাদের প্রশিক্ষক এবং ক্রীড়াবিদদের সংস্পর্শে যারা আসতে পারেন সেরকম কর্মচারীরা এদের মধ্যে আছেন।

    কমিটি বলছে স্বেচ্ছামূলক-ভিত্তিতে টিকা দেওয়া হবে।

    জাপানের প্যারালিম্পিক কমিটি দেশের প্রতিনিধি দলের জন্য নিজস্ব টিকাদান কর্মসূচির ব্যবস্থা করছে।

    মহামারি শেষ হওয়ার কোন চিহ্ন দেখা না যাওয়ায় বিশ্ব জুড়ে জাতীয় দলগুলোর টিকাদান ত্বরান্বিত করা হচ্ছে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট টমাস বাখ বলেছেন যেসব ক্রীড়াবিদ, প্রশিক্ষক ও অন্যান্য কর্মচারী অলিম্পিক ভিলেজে অবস্থান করবেন, তাদের কমপক্ষে ৮০ শতাংশ গেমসের আগে টিকা নেবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ২৫ জুলাই ২০২০

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক