| ২৯ মে ২০২১ | ৮:০৮ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 142 বার
জাপানে করোনাভাইরাসের টিকা দেয়ার ডোজের সংখ্যা ১ কোটি ছাড়িয়ে গেছে।
সরকার জানাচ্ছে, বৃহস্পতিবার পর্যন্ত সারা জাপানের বিভিন্ন লোককে প্রধানত চিকিৎসা কর্মী এবং প্রবীণদের মোট ১ কোটি ৭ লক্ষ ৪০ হাজার শট টিকা দেয়া হয়েছে।
টিকাদান কর্মসূচির দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী কোনো তারো শুক্রবার সাংবাদিকদের বলেন, টিকা দেয়ার হার প্রধানমন্ত্রী সুগা ইয়োশিহিদে’র নির্ধারণ করে দেয়া প্রতিদিনের ১০ লক্ষ শটের লক্ষ্যমাত্রা থেকে কম হচ্ছে।
কোনো এও বলেন, স্বাস্থ্যসেবা কর্তৃপক্ষগুলোর সামনে এখন ৩টি চ্যালেঞ্জ রয়েছে– পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা, টিকা দিতে পারা লোকবলের ঘাটতি মোকাবিলা করা এবং তরুণ প্রজন্মকে টিকা নিতে উৎসাহিত করা।
মন্ত্রী আরও বলেন, সরকার ইতোমধ্যেই পর্যাপ্ত টিকার ডোজ সংগ্রহ করতে পেরেছে এবং বর্তমানে টিকাদান স্থাপনাগুলোতে পর্যাপ্ত সংখ্যক কর্মীর নিয়োগ নিশ্চিত করার চেষ্টা করছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||