| ৩০ মে ২০২১ | ১১:২৫ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 359 বার
টোকিও গেমসের আগে,অলিম্পিক ভিলেজগুলোতে করোনাভাইরাস-রোধী নিরাপত্তা পদক্ষেপসমূহ নিয়ে আলোচনা করেছেন গণস্বাস্থ্য বিশেষজ্ঞরা।
গেমসের আয়োজক এবং আন্তর্জাতিক অলিম্পিক কমিটি বা আইওসি ঐ আবাসন ভিলেজে সকল বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশিকা প্রণয়ন করেছে।
ক্রীড়াবিদ এবং কর্মকর্তাদের প্রতিদিনই পরীক্ষা করাতে হবে। নির্দেশিকায়, আবাসন ভিলেজের বাসিন্দাদের আহারের ধরন সম্পর্কেও নির্দেশনা দেয়া হয়েছে।
বিশেষজ্ঞরা, যদি কোন সংক্রমণের ঘটনা ঘটে, তবে সেক্ষেত্রে স্ব-বিচ্ছিন্ন থাকার জন্য যথেষ্ট স্থান রাখার প্রয়োজনীয়তার বিষয়টি উল্লেখ করেন। এছাড়া, তারা ক্লিনিকগুলোতে অপেক্ষার সময় কমানোর পাশাপাশি ভোজনশালাগুলোতে অতিরিক্ত ভিড় এড়ানোর জন্য ব্যবস্থা নেয়ারও আহ্বান জানান।
শুধুমাত্র ক্রীড়াবিদরা নয়, বরং ক্রীড়া ভক্তদেরও সংক্রমণ বিস্তারের সম্ভাব্য ঝুঁকি রয়েছে।
টোকিও মহানগর সরকার, জনসাধারণের অলিম্পিক দেখার জন্য রাজধানীতে ছয়টি স্থান প্রস্তুতের পরিকল্পনা করছে। একজন বিশেষজ্ঞ বলেন, এধরনের স্থানগুলোতে অংশগ্রহণকারীদের সতর্ক করে দেয়ার প্রয়োজন রয়েছে।
জাতীয় সংক্রামক ব্যাধি ইন্সটিটিউটে সাইতো তোমোইয়া বলেন, “ভক্তদের সমবেত হওয়ার জন্য স্থান প্রস্তুত করা মানে লোকজনের প্রবাহের একটি সম্ভাব্য বৃদ্ধি।”
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||