| ০৩ জুন ২০২১ | ১১:২৭ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 324 বার
এনএইচকে জানতে পেরেছে জাপানের যে চিকিৎসকদের টোকিও অলিম্পিক ও প্যারালিম্পিকের প্রতিযোগিতার ভেনুগুলোতে চিকিৎসা সেবা বিভাগের দায়িত্ব নেয়ার কথা ছিল, সেই দায়িত্ব থেকে নিজেদের তারা প্রত্যাহার করে নিচ্ছেন।
টোকিও অলিম্পিক ও প্যারালিম্পিক আয়োজক কমিটি প্রতিটি জায়গায় ভিএমও বা ভেনু মেডিকেল অফিসার নামের পদে চিকিৎসকদের নিয়োগ দেয়ার পরিকল্পনা করছে। দুর্যোগ, সন্ত্রাসবাদী ঘটনা কিংবা দর্শকদের জ্বরে আক্রান্ত হওয়ার মত ঘটনায় জরুরি চিকিৎসা সেবা প্রদানে নিয়োজিত চিকিৎসা কর্মীদের তদারক এরা করবেন।
তবে বিভিন্ন সূত্র এনএইচকে’কে বলেছে যে চিকিৎসকরা একের পর এক সেই দায়িত্ব থেকে নিজেদের সরিয়ে নিচ্ছেন। এদের অনেকে বলছেন নিজেদের নিয়মিত কাজ নিয়ে তারা খুব বেশি ব্যস্ত।
কমিটি এদের স্থলাভিষিক্ত হওয়া নিশ্চিত করে নেয়ার চেষ্টা করছে। গত মাসে কমিটি ভিএমও’র দায়িত্ব পালনের জন্য সাতজনের মত চিকিৎসককে সুপারিশ করার অনুরোধ জাপানের মারাত্মক রোগের চিকিৎসা সমিতির কাছে জানায়।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||