| ০৫ জুন ২০২১ | ৯:৫৯ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 324 বার
এনএইচকে জানতে পেরেছে যে, জাপান সরকার টোকিও অলিম্পিক এবং প্যারালিম্পিকের জন্য দেশে আসা বিদেশি উচ্চ-পর্যায়ের প্রতিনিধি দলের আকারের সীমা বাড়ানোর পরিকল্পনা করেছে।
সরকার প্রাথমিকভাবে রাষ্ট্রপ্রধান বা অন্যান্য উচ্চপদস্থ ব্যক্তিদের নেতৃত্বাধীন প্রতিনিধি দলে সর্বোচ্চ ১২ জন অন্তর্ভুক্ত করার বিষয়টি নির্ধারণ করে। এই সীমিতকরণ করোনাভাইরাসের সংক্রমণ ঝুঁকি কমানোর ইচ্ছা থেকে করা হয়।
তবে সরকার এই ধরনের গ্রুপের জন্য সর্বোচ্চ সীমা খুব বেশি কঠোর হয়ে গেছে এ ধরনের অভিযোগের কথা বিবেচনা করার পরে উচ্চপদস্থ ব্যক্তিদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা প্রদান করতে এই বিধিনিষেধ পর্যালোচনা করার পরিকল্পনা করছে।
সরকার নীতিগতভাবে এই সীমা বাড়িয়ে ১৮ জন করতে পারে এবং প্রয়োজনে তা আরও বাড়িয়ে ৪০ জন পর্যন্ত করতে পারে।
সরকার প্রতিনিধি দলের সদস্যদের জাপানে প্রবেশের জন্য দেশত্যাগের আগে করোনাভাইরাসের টিকা নিয়ে আসতে হয়তো অনুরোধ জানাবে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||