| ০৮ জুন ২০২১ | ১০:৪৮ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 209 বার
যোগ্যতার আওতা সম্প্রসারণ করে পার্শ্ববর্তী দুটি জেলার বাসিন্দাদের অন্তর্ভুক্ত করার পরে আজ সোমবার সকালে ওসাকার বৃহদাকারের করোনাভাইরাস টিকাদান কেন্দ্রে প্রবীণ ব্যক্তিদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
উল্লেখ্য, ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সী ব্যক্তিদের টিকাদান ত্বরান্বিত করার জন্য গত ২৪শে মে ওসাকা এবং টোকিও’তে কেন্দ্রীয় সরকার দুটি বৃহদাকারের টিকাদান কেন্দ্র চালু করে।
ওসাকা জেলার কেন্দ্রটি কার্যক্রম শুরুর তৃতীয় সপ্তাহে এসে কিয়োতো এবং হিয়োগো জেলার অধিবাসীদেরও টিকা দেয়া শুরু করেছে।
এমনকি সকাল ৮টায় দরজা খোলার অনেক আগে থেকেই লোকজনকে লম্বা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা যায়।
হিয়োগো জেলার আশিইয়া শহর থেকে তার স্বামীর সঙ্গে আসা ৬৮ বছর বয়সী এক নারী বলেন, তারা ভোর ৬টায় ঘুম থেকে ওঠার পরে রেল এবং বাসে চেপে এই টিকাদানের স্থানটিতে এসে পৌঁছান।
তিনি বলেন, এটি ছিল অনেক দীর্ঘ এক পথ। তবে, তাদের নিজ শহর বর্তমানে কেবল ৮০ বছর বা তদূর্ধ্ব বয়সীদের বুকিংই গ্রহণ করছে বিধায় তারা এই কেন্দ্রটি বেছে নিয়েছেন।
হিয়োগোরই অন্য একটি এলাকা তাকারাযুকা থেকে আসা ৬৯ বছর বয়সী এক বয়োজ্যেষ্ঠ পুরুষ বলেন, তাকে ভোর সাড়ে ৫টায় ঘুম থেকে উঠতে হয়েছে। তিনি বলেন, তাকে টিকা দেয়ার জন্য কোন পারিবারিক চিকিৎসক না থাকায়, তিনি তার কর্মস্থল ওসাকার এই কেন্দ্রটিকে বেছে নিয়েছেন।
উল্লেখ্য, ওসাকার ভেন্যুটির দৈনিক ৫ হাজার পর্যন্ত টিকা দেয়ার সক্ষমতা রয়েছে।
ঐ কেন্দ্র পরিচালনাকারী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভাষ্যানুযায়ী, লোকজন তাদের দ্বিতীয় টিকার ডোজ গ্রহণ করবেন বলে ২৮শে জুন থেকে বুকিং একেবারে পরিপূর্ণ অবস্থায় আছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||