• শিরোনাম

    নভেম্বর মাসের মধ্যে দেশের সকলকে টিকা দেয়ার লক্ষ্য ধরে নিয়েছে জাপান

    | ১১ জুন ২০২১ | ১০:৫৯ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 219 বার

    নভেম্বর মাসের মধ্যে দেশের সকলকে টিকা দেয়ার লক্ষ্য ধরে নিয়েছে জাপান

    জাপান সরকার এখন অক্টোবর কিংবা নভেম্বর মাসের মধ্যে টিকা নিতে ইচ্ছুক সকলকে টিকা দেয়ার লক্ষ্য ধরে নিয়েছে।

    প্রধানমন্ত্রী সুগা ইয়োশিহিদে বুধবার সংসদে রাখা বক্তব্যে এই মন্তব্য করেন।

    তিনি বলেছেন, “টিকা যাদের দরকার কিংবা টিকা যারা নিতে চাইছেন, অক্টোবর কিংবা নভেম্বর মাসের মধ্যে তাদের সকলকে টিকা দেয়া আমরা শেষ করতে চাই। টিকা বিতরণ করা এবং সংক্রমণ ছড়িয়ে পরা বন্ধের সর্বাত্মক প্রচেষ্টায় নিজে আমি নেতৃত্ব দেব।”

    বৃদ্ধদের মধ্যে টিকাদান সম্প্রসারিত করে নেয়ার আগে ফেব্রুয়ারি মাসে জাপান স্বাস্থ্য কর্মীদের টিকা দিতে শুরু করে।

    টিকাদান প্রক্রিয়া ত্বরান্বিত করে নিতে বিভিন্ন কোম্পানি ও বিশ্ববিদ্যালয় সাহায্যের হাত সম্প্রসারিত করতে প্রস্তুত আছে। চলতি মাসের ২১ তারিখ থেকে নিজেদের কর্মী ও শিক্ষার্থীদের টিকা দেয়ার অনুমতি এদের দেয়া হবে।

    এখন পর্যন্ত মোট জনসংখ্যার প্রায় ১০ শতাংশ টিকার কমপক্ষে একটি ডোজ পেয়েছে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ১০ ফেব্রুয়ারি ২০১৯

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ১৩ ফেব্রুয়ারি ২০১৯

    ১৭ সেপ্টেম্বর ২০২০

    ২৪ ফেব্রুয়ারি ২০১৯

    ১১ সেপ্টেম্বর ২০২০

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক