| ১১ জুন ২০২১ | ১১:০২ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 258 বার
আন্তর্জাতিক অলিম্পিক কমিটি আইওসি বলছে টোকিও অলিম্পিকে অংশগ্রহণ করতে যাওয়া প্রায় ৮০ শতাংশ ক্রীড়াবিদ ও কোচদের গেমস শুরু হওয়ার আগে টিকা দেয়া হবে।
আইওসি’র পরিচালক বোর্ডের একটি অনলাইন বৈঠকের দ্বিতীয় দিনে বুধবার এই ঘোষণা প্রচার করা হয়। বৈঠকে টোকিও অলিম্পিক ও প্যারালিম্পিক আয়োজক কমিটি ৫০ দিনেরও কম সময় পরে শুরু হতে যাওয়া গেমসের প্রস্তুতি সম্পর্কে জানিয়েছে।
বুধবার এক সংবাদ সম্মেলনে আইওসি’র অলিম্পিক গেমসের নির্বাহী পরিচালক ক্রিস্টফ ডুবি বলেছেন অংশগ্রহণকারী দেশ ও ভূখণ্ডের অলিম্পিক কমিটির উপর চালানো এক জরিপের ভিত্তিতে এই সংখ্যা নির্ধারণ করা হয়।
“টোকিও ২০২০ প্লে-বুকের” চূড়ান্ত সংস্করণ আগামী সপ্তাহে প্রকাশ হওয়ার কথা।
ডুবি বলেছেন আবশ্যকীয় একটি শর্ত হিসেবে সকল সাংবাদিক ও অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তা জাপানে প্রবেশ করার পর ১৪ দিনের জন্য তাদের কোয়ারেন্টিনে থাকতে হবে। টিকা তারা নিয়েছেন কি না তা বিবেচনা না করে কোনরকম ব্যতিক্রম ছাড়াই ১৪-দিন বিচ্ছিন্ন থাকার পদক্ষেপ মেনে চলা হবে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||