| ১৫ জুন ২০২১ | ৯:০৫ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 194 বার
বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেছেন ১৩ হাজার ১৭২ জন।
১৩ জুন সকাল ৮টা থেকে ১৪ জুন সকাল ৮টা পর্যন্ত ৩ হাজার ৫০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৮ লাখ ২৯ হাজার ৯৭২ জন।
একই সময়ে সুস্থ হয়েছেন ২ হাজার ৫৬৪ জন করোনা রোগী। এ পর্যন্ত ৭ লাখ ৬৮ হাজার ৮৩০ জন করোনামুক্ত হয়েছেন।
সোমবার (১৪ জুন) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
উল্লিখিত সময়ে করোনা শনাক্তের হার ১৪ দশমিক ৮০ শতাংশ। এ পর্যন্ত গড় শনাক্তের হার ১৩ দশমিক ৪০ শতাংশ। সুস্থতার হার ৯২ দশমিক ৬৩। মৃত্যুর হার ১ দশমিক ৫৯ শতাংশ।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||