• শিরোনাম

    জুলাই মাস থেকে ‘টিকা পাসপোর্ট’ দেবে জাপান

    | ১৮ জুন ২০২১ | ১১:৪২ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 223 বার

    জুলাই মাস থেকে ‘টিকা পাসপোর্ট’ দেবে জাপান

    জাপান সরকার আগামী মাস থেকে শুরু করে বিভিন্ন পৌর কর্তৃপক্ষকে করোনাভাইরাস টিকা নেয়ার প্রত্যয়ন দলিল হিসেবে বিবেচিত ‘টিকা পাসপোর্ট’ প্রদানের অনুমতি দেয়ার পরিকল্পনা করছে।

    ইউরোপীয় ইউনিয়ন টিকা সনদ প্রবর্তনের বিষয়টি বিবেচনা করে দেখছে। জাপানের ব্যবসায়ী নেতৃবৃন্দ ও অন্যান্যরা চাইছেন, যারা বিদেশ ভ্রমণ করেন তাদেরকে যত দ্রুত সম্ভব এরকম সনদ যেন দেয়া হয়।

    সরকার বলছে জুলাই মাসের শেষ দিকের মধ্যে স্থানীয় বিভিন্ন সরকারি দপ্তর টিকা নেয়ার নথিপত্রের উপর ভিত্তি করে বৈধ পাসপোর্ট যাদের আছে সেরকম লোকজনকে সনদ দিতে শুরু করবে।

    দলিলে ভ্রমণকারীর নাম, জাতীয়তা, পাসপোর্ট নম্বর এবং টিকা নেয়ার তারিখ দেখানো হবে।

    সরকার বলছে সনদের ডিজিটাল সংস্করণও সরকার প্রদান করতে পারে, যেটা পাওয়ার জন্য অনলাইনে আবেদন করা যাবে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ১০ ফেব্রুয়ারি ২০১৯

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ১৩ ফেব্রুয়ারি ২০১৯

    ১৭ সেপ্টেম্বর ২০২০

    ২৪ ফেব্রুয়ারি ২০১৯

    ১১ সেপ্টেম্বর ২০২০

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক