| ১৯ জুন ২০২১ | ১০:১৫ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 300 বার
জাপান সরকার জারি থাকা অধিকাংশ এলাকার উপর থেকে করোনাভাইরাসজনিত জরুরি অবস্থা তুলে নেয়া এবং এর পরিবর্তে কঠোর বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত নিয়েছে। টোকিও অলিম্পিক পর্যন্ত সংক্রমণ কীভাবে হ্রাস করা হবে সেটাই এখন চ্যালেঞ্জ।
সরকার ১০টি জেলার মধ্যে ৯টির উপর থেকে জরুরি অবস্থা রবিবার থেকে তুলে নেয়ার সিদ্ধান্ত নেয়। ৯টি জেলার মধ্যে ৭টিতে এরপর কেন্দ্রীভূত পদক্ষেপ সংশ্লিষ্ট কঠোর বিধিনিষেধ জুলাইয়ের ১১ তারিখ পর্যন্ত জারি করা হবে।
প্রধানমন্ত্রী সুগা ইয়োশিহিদে বলেন, দেশে সংক্রমণ কমছে এবং চিকিৎসা ব্যবস্থার উন্নতি হচ্ছে। তবে তিনি এও উল্লেখ করেন যে, নতুন করে আক্রান্ত হওয়ার সংখ্যা কমার গতি অত্যন্ত ধীর এবং নতুন ধরনের কারণে এই ভাইরাস আরও দ্রুত ছড়িয়ে পড়তে পারে।
টোকিওতে আবার সংক্রমণ বৃদ্ধির লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে। নতুন করে সংক্রমিতদের মধ্যে তরুণদের অনুপাত রাজধানীতে বেড়ে চলেছে।
সরকার আভাস দেয় যে আবার সংক্রমণ বাড়লে, তারা দ্রুত কর্মপন্থা গ্রহণের জন্য প্রস্তুত রয়েছে। সম্ভাব্য পদক্ষেপসমূহের মধ্যে রেস্তোরাঁ ও পাব’এ অ্যালকোহল জাতীয় পানীয় পরিবেশন বন্ধ করা, বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের বিধিনিষেধ কঠোর করা এবং প্রয়োজনে আবার জরুরি অবস্থা আরোপ করা অন্তর্ভুক্ত রয়েছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||