| ২১ জুন ২০২১ | ১০:২৯ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 324 বার
উগান্ডার অলিম্পিক দলের সদস্যরা, তাদের অনুশীলন শিবিরে আসন্ন প্রতিযোগিতার জন্য প্রস্তুতি শুরু করতে জাপান এসে পৌঁছেছেন। তবে, বিমানবন্দরের একটি কোয়ারেন্টাইন কেন্দ্রে এক ব্যক্তির ভাইরাস পরীক্ষায় ইতিবাচক ফল আসায়, তাদের প্রস্তুতি শুরুতেই ধাক্কা খেল।
দলের নয়জন সদস্যকে নিয়ে একটি বিমান গতকাল শনিবার টোকিওর অদূরবর্তী নারিতা বিমানবন্দরে এসে পৌঁছায়। এই ক্রীড়াবিদরা মুষ্টিযুদ্ধ, ভারোত্তোলন এবং সাঁতার প্রতিযোগিতায় অংশ নিবেন।
কর্মকর্তারা বলছেন, জাপানে আসার আগে এই খেলোয়াড় এবং কর্মীদের টিকা দেয়া হয়েছে। তবে, দলটির একজন সদস্য বিমানবন্দরের যাচাই প্রক্রিয়া চলাকালীন করোনাভাইরাসের পরীক্ষায় সংক্রমিত বলে প্রমাণিত হন। এই ব্যক্তি এখন সরকার নির্ধারিত একটি স্থাপনায় অবস্থান করছেন।
অন্যরা তাদের স্বাগতিক শহর ওসাকা জেলার ইযুমিসানো’র উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন। তারা সেখানে তাদের অনুশীলন শিবিরে অংশ নেবেন।
উল্লেখ্য, উগান্ডার এই দলটি জাপানে এসে পৌঁছানো দ্বিতীয় বিদেশি অলিম্পিক দল।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||