| ২৩ জুন ২০২১ | ৯:২৬ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 255 বার
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও জানিয়েছে, তারা চলতি সপ্তাহে আসন্ন টোকিও অলিম্পিকের জন্য ভাইরাস-রোধী পদক্ষেপ নিয়ে জাপানি কর্তৃপক্ষ এবং আন্তর্জাতিক অলিম্পিক কমিটি বা আইওসি’র সাথে আলোচনা করবে।
টোকিও গেমসের কর্মকর্তারা গতকাল সোমবার অলিম্পিক ইভেন্টগুলোতে প্রতিটি ভেন্যুর ধারণক্ষমতার ৫০ শতাংশ অতিক্রম না করা সাপেক্ষে ১০ হাজার পর্যন্ত অভ্যন্তরীণ দর্শক প্রবেশের অনুমোদন দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
একটি নিয়মিত সংবাদ সম্মেলনে ডব্লিউএইচও’র জরুরি স্বাস্থ্য কর্মসূচির প্রধান মাইকেল রায়ান বলেন, জাপানে গত দু’সপ্তাহ ধরে সংক্রমণের হার ধারাবাহিকভাবে হ্রাস পেয়েছে।
তিনি জোর দিয়ে বলেন যে, ইতিমধ্যে বড় ইভেন্টের আয়োজন হয়ে চলা অন্যান্য দেশগুলোর তুলনায় জাপানে সংক্রমণের হার অপেক্ষাকৃত কম।
রায়ান বলেন, ডব্লিউএইচও রোগ সনাক্তকরণ, যাচাইকরণ এবং নজরদারী পদ্ধতির মত বিবিধ পদক্ষেপ বিবেচনার জন্য টোকিও আয়োজক কমিটি, জাপান সরকার এবং আইওসির সঙ্গে বৈঠক করবে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||