| ২৪ জুন ২০২১ | ১০:২৪ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 279 বার
টোকিও গেমসের আয়োজকরা বুধবার অলিম্পিক গেমস চলার সময় করোনাভাইরাস সংক্রমণ প্রতিহত করার চেষ্টায় দর্শকদের জন্য নির্দেশাবলি উন্মোচন করেছেন।
নির্দেশিকার লক্ষ্য হচ্ছে ভ্যেনুগুলোতে দর্শক আচরণ নিয়ন্ত্রণ করা। অলিম্পিকের ভ্যেনুতে দর্শক ধারণ ক্ষমতা হ্রাস করায় আয়োজকদের সিদ্ধান্তের সাথে এই পদক্ষেপ সঙ্গতিপূর্ণ।
নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে যে সকল সময়ের জন্য অবশ্যই মাস্ক পরে থাকতে হবে। দর্শকদের জন্য এছাড়া চিৎকার করে ক্রীড়াবিদদের উৎসাহিত করা এবং আলিঙ্গন করা ও হাত তুলে তালুতে আঘাত করাও নিষিদ্ধ করা হয়েছে। নির্দেশিকার আওতায় ভেন্যুতে অ্যালকোহল জাতীয় পানীয় বিক্রি করা হবে না এবং মদ জাতীয় পানীয় সেখানে পান করাও নিষিদ্ধ থাকবে।
ভ্যেনুর বাইরে অন্য কোথাও না থেমে সরাসরি নিজেদের বাড়ি থেকে ভ্যেনুতে যাতায়াত করতে দর্শকদের বলা হয়েছে।
ভিড় এড়িয়ে যাওয়ার জন্য ভ্যেনুতে উপস্থিত হওয়ার সময় তাদের আগে থেকে ঠিক করে নিতেও অনুরোধ করা হয়েছে। নির্দেশিকায় একই সাথে পথে খাওয়াদাওয়া ও পান করা থেকে বিরত থাকতে দর্শকদের বলা হয়েছে।
নির্দেশিকা যারা মেনে চলবেন না, ভ্যেনুতে প্রবেশ করতে না দেয়া কিংবা ভ্যেনু ছেড়ে চলে যাওয়ার আদেশ তাদের দেয়া হতে পারে।
প্যারালিম্পিক গেমসের জন্য দর্শক অনুমতি দেয়া হলে সেখানেও এই নিয়মাবলি প্রযোজ্য হবে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||