• শিরোনাম

    বিশ্বে করোনায় মৃত্যু ছাড়ালো ৩৯ লাখ!

    | ২৪ জুন ২০২১ | ১০:৩২ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 216 বার

    বিশ্বে করোনায় মৃত্যু ছাড়ালো ৩৯ লাখ!

    বিশ্বব্যাপী এখন পর্যন্ত করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছে ৩৯ লাখ ৭ হাজার ২শ ৬৯ জন। একই সঙ্গে করোনায় আক্রান্ত হিসাবে শনাক্ত হয়েছে ১৮ কোটি ৩ লাখ ৫৭ হাজার ৪শ ৮১ জন।

    বৃহস্পতিবার ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানায়।

    এছাড়া বিশ্বে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ১৬ কোটি ৫০ লাখ ৭৮ হাজার ২শ ৮৭ জন এবং এখন আক্রান্ত অবস্থায় রয়েছে ১ কোটি ১৩ লাখ ৭১ হাজার ৯২৫ জন। বিশ্বে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হওয়ার হার ৯৮ শতাংশ ও প্রাণ হারানোর হার ২ শতাংশ। বিশ্বে এখন করোনায় আক্রান্তদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছে ৮১ হাজার ৫১৬ জন এবং বাকিদের অবস্থা স্থিতিশীল।

    বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হিসাবে শনাক্ত হয়েছে ৩ কোটি ৪৪ লাখ ৪৯ হাজার ৪ জন এবং প্রাণ হারিয়েছে ৬ লাখ ১৮ হাজার ২শ ৯৪ জন।

    বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের পর যথাক্রমে রয়েছে ভারত, ব্রাজিল, ফ্রান্স, তুরস্ক, রাশিয়া, ব্রিটেন, আর্জেন্টিনা, ইতালি ও কলম্বিয়া।

    ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হিসাবে শনাক্ত হয়েছে ৩ কোটি ৮২ হাজার ১শ ৬৯ জন এবং প্রাণ হারিয়েছে ৩ লাখ ৯২ হাজার ১৪ জন। ভারতের পরের অবস্থানে থাকা ব্রাজিলে মোট আক্রান্ত হয়েছে এক কোটি ৮১ লাখ ৭০ হাজার ৭৭৮ জন এবং প্রাণ হারিয়েছে ৫ লাখ ৭ হাজার ২শ ৪০ জন।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ১০ ফেব্রুয়ারি ২০১৯

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ১৩ ফেব্রুয়ারি ২০১৯

    ১৭ সেপ্টেম্বর ২০২০

    ২৪ ফেব্রুয়ারি ২০১৯

    ১১ সেপ্টেম্বর ২০২০

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক