| ২৫ জুন ২০২১ | ১০:৫৮ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 341 বার
এক মাস সময়ের মধ্যে বিশ্বের সেরা ক্রীড়াবিদরা টোকিও গেমসের উদ্বোধনী উদযাপন করবেন। তবে সেটা হওয়ার আগে অলিম্পিকের আয়োজকদের অনেক কাজ করার আছে। ভক্ত, অ্যাথলেটস এবং শহরবাসীদের করোনাভাইরাস থেকে নিরাপদে রাখতে সর্বশেষ নির্দেশিকা তারা মাত্র ঘোষণা করেছেন।
গেমসের জন্য আন্তর্জাতিক অলিম্পিক কমিটি আইওসি’র দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বিভিন্ন পদক্ষেপ স্বচক্ষে দেখার জন্য বুধবার জিমনাস্টিক ভ্যেনু সফর করেছেন। আইওসি কর্মকর্তা জন কোটস আগামী দিনগুলোতে আরও বেশি স্থান সফর করবেন।
দেশের ভেতরে যারা টিকেট কিনেছেন, তারাও তাদের বেলায় সবকিছু কিভাবে কাজ করবে তার কিছু আভাস পেয়েছেন। অর্ধেকের চাইতে বেশি পূরণ না হওয়া গ্যালারি থেকে শান্ত থাকা অবস্থায় উৎসাহ তারা দিতে পারবেন।
নতুন নির্দেশিকার অর্থ হচ্ছে তাদেরকে অবশ্যই সার্বক্ষণিকভাবে মাস্ক পরে থাকতে হবে এবং উদযাপন নিচু পর্যায়ে রাখতে হবে। এর অর্থ হচ্ছে কোনরকম আলিঙ্গন নয়, হাত তুলে তালুতে আঘাত করা নয়, এবং অ্যালকোহলও নয়। ইভেন্ট শেষ হয়ে যাওয়ার পর সরাসরি বাড়ি ফিরে যাওয়ার অনুরোধ তাদের প্রতি করা হচ্ছে।
প্রতিবেশী কয়েকটি জেলার গভর্নররা বলছেন তাদের এলাকায় রাত নয়টার পর অনুষ্ঠিত যেকোন প্রতিযোগিতায় দর্শকদের প্রবেশ অনুমতি দেয়া যাবে না।
পশ্চিম জাপানের এক ব্যক্তি পুরুষদের বাস্কেটবল ম্যাচের চারটি টিকেট কিনেছেন। তবে পরিবারের সাথে গেমসের জায়গায় ভ্রমণ করা নিয়ে তিনি এখন দ্বিধাগ্রস্ত।
বিদেশের অ্যাথলেটদের জাপানে এসে উপস্থিত হওয়া অব্যাহত আছে, যেখানে তারা কঠোর ভাইরাস প্রতিরোধ পদক্ষেপের আওতায় থাকবেন।
উগান্ডার অলিম্পিক দলের দ্বিতীয় একজন সদস্য রোববার বিমানবন্দরে করোনাভাইরাস পরীক্ষায় নেগেটিভ চিহ্নিত হওয়ার পর তার সংক্রমিত হওয়া নিশ্চিত করা গেছে।
দলের একজন সদস্য জাপানে পৌঁছুবার পর ভাইরাস পরীক্ষায় পজিটিভ শনাক্ত হয়েছিলেন। দলের অন্য আটজন পজিটিভ শনাক্ত হওয়ার সংস্পর্শে এসেছিলেন বলে এদের এখন কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||