| ২৫ জুন ২০২১ | ১১:০১ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 276 বার
যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসি’র উপদেষ্টাদের বিশ্বাস করোনাভাইরাস টিকার সাথে তরুণদের মধ্যে দেখা দেয়া বিরল ধরনের হৃদরোগের সম্পর্ক হয়তো থাকতে পারে।
সিডিসি’র উপদেষ্টা কমিটির সদস্যরা এমআরএনএ টিকার উপর আলোকপাত করেছেন। ওষুধ কোম্পানি মডার্না ও ফাইজার এ ধরনের টিকা তৈরি করছে।
অল্প বয়সী তরুণ ও যুবকদের হৃদরোগ সমস্যার সাথে “সম্ভাব্য সম্পর্ক” উপদেষ্টারা খুঁজে পেয়েছেন। মায়োকারডাইটিস হচ্ছে হৃৎপিণ্ডের পেশি ফুলে যাওয়া। অন্যদিকে পেরিকারডাইটিস হচ্ছে হৃৎপিণ্ডের চারদিক ঘিরে রাখা ঝিল্লি বা মেমব্রেন ফুলে যাওয়া।
বিশেষজ্ঞ প্যানেল জানিয়েছে দ্বিতীয় টিকা যারা নিয়েছেন এবং তরুণদের মধ্যে এই সংযোগ অনেক বেশি উপস্থিত। তবে অধিকাংশ ঘটনা হাল্কা ধরনের হতে দেখা যায়।
সিডিসি’র কর্মকর্তারা বলেছেন টিকার উপকারিতা এখনও হচ্ছে ঝুঁকির চাইতে অনেক বেশি।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||