| ৩০ জুন ২০২১ | ১০:১৭ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 308 বার
করোনাভাইরাসের বিরুদ্ধে সংক্রমণ-রোধী পদক্ষেপের অংশ হিসেবে টোকিও অলিম্পিক গেমসে আগত ব্যক্তিদের জন্য নারিতা বিমানবন্দরের টার্মিনালগুলোতে সুনির্দিস্ট লেইন বা পথ থাকবে। আগামী ১লা জুলাই বৃহস্পতিবার বিপুল সংখ্যক ক্রীড়াবিদ এবং কর্মীর আগমন শুরু হওয়ার দিনে এই লেইনগুলো খুলে দেয়া হবে।
উগান্ডার জাতীয় দল গত ১৯শে জুন জাপানে আসার পরে এর নয়জন সদস্যের মধ্যে দু’জনের দেহে ভাইরাস সনাক্ত হওয়ার ঘটনা, সংক্রমণ প্রতিরোধের প্রয়োজনীয়তাকে তুলে ধরে।
সংক্রমণ-রোধী নিয়মাবলীর উল্লেখ থাকা গেমসের প্লেবুক অনুযায়ী ক্রীড়াবিদ এবং কর্মকর্তাদের জন্য আলাদা কোয়ারেন্টাইন, অভিবাসন এবং শুল্ক লেইন স্থাপন করা হবে।
এছাড়া, ভাড়া করা বাসগুলোর যাত্রী তোলার জন্য আলাদা একটি স্থানও নির্ধারণ করা হবে, যাতে খেলোয়াড় এবং অন্যান্যরা বিমানবন্দরের সাধারণ ব্যবহারকারীদের সংস্পর্শে না আসেন।
প্রয়োজনীয় স্থানের যোগান দিতে, বিমানবন্দরের পরিচালনা কর্তৃপক্ষ টার্মিনাল ভবনের একটি অংশ আবারও খুলে দিবে, যা এতদিন যাত্রী সংখ্যা হ্রাসের কারণে সাময়িকভাবে বন্ধ ছিল।
৩০ হাজারেরও বেশ অলিম্পিক ক্রীড়াবিদ এবং কর্মকর্তা নারিতা বিমানবন্দর দিয়ে জাপানে প্রবেশ করবেন বলে ধারণা করা হচ্ছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||