• শিরোনাম

    জাপানের প্রবীণ জনগোষ্ঠীর ৫৬ শতাংশেরও বেশি টিকার প্রথম ডোজ নিয়েছেন

    | ৩০ জুন ২০২১ | ১০:২৭ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 213 বার

    জাপানের প্রবীণ জনগোষ্ঠীর ৫৬ শতাংশেরও বেশি টিকার প্রথম ডোজ নিয়েছেন

    জাপান সরকার জানিয়েছে, দেশের ৬৫ শতাংশেরও বেশি বয়োজ্যেষ্ঠ ব্যক্তি ইতিমধ্যে তাদের নতুন করোনাভাইরাস টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন।

    আজ সোমবার প্রকাশিত এই উপাত্তে দেখা যাচ্ছে যে, রবিবার পর্যন্ত প্রায় ২ কোটি ৪০ হাজার প্রবীণ ব্যক্তিকে তাদের প্রথম ডোজের টিকা দেয়া হয়েছে। এটি দেশের প্রবীণ জনগোষ্ঠীর ৫৬.৪৭ শতাংশ। এদের মধ্যে ৭৯ লক্ষ ৮৬ হাজার বা ২২.৫১ শতাংশ তাদের টিকার দ্বিতীয় ডোজও গ্রহণ করেছেন।

    এই উপাত্তে এও দেখা যাচ্ছে যে, টিকা নেয়ার মত স্বাস্থ্যকর্মীদের ৯৭ শতাংশকে ইতিমধ্যে পরিপূর্ণভাবে টিকা দেয়া হয়েছে।

    সর্বমোট দেশের প্রায় ২ কোটি ৭১ লক্ষ ৮৫ হাজার মানুষ বা মোট জনগোষ্ঠীর ২১.৩৭ শতাংশ তাদের টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন।এদের মধ্যে প্রায় ১ কোটি ৩০ লক্ষ তাদের টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন। এটি মোট জনগোষ্ঠীর ১০.২৩ শতাংশ।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ১০ ফেব্রুয়ারি ২০১৯

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ১৩ ফেব্রুয়ারি ২০১৯

    ১৭ সেপ্টেম্বর ২০২০

    ২৪ ফেব্রুয়ারি ২০১৯

    ১১ সেপ্টেম্বর ২০২০

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক