| ০২ জুলাই ২০২১ | ১১:৩৪ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 265 বার
আন্তর্জাতিক অলিম্পিক কমিটি বা আইওসি’র প্রেসিডেন্ট টমাস বাখের টোকিও অলিম্পিক গেমস শুরু হওয়ার দু’সপ্তাহের সামান্য আগে, জুলাই মাসের ৮ তারিখে জাপানে আসার কথা।
আইওসি বুধবার জানায় যে গেমসকে নিরাপদ ও সুরক্ষামূলক করে নিতে বাখ “টিকা সম্পূর্ণভাবে নিয়ে টোকিও’র উদ্দেশ্যে যাত্রা করবেন।”
টোকিও পৌঁছাবার পর কেবল দূরে অবস্থান করা অবস্থায় তিনি কাজ করবেন। তিনদিনের স্বেচ্ছাকৃতভাবে বিচ্ছিন্ন থাকা শেষ হয়ে যাওয়ার পর ১২ জুলাই থেকে বেশ কয়েক দফার বৈঠকে তিনি যোগ দেবেন।
বিশ্বজুড়ে সংঘাত বন্ধের আহ্বান জানানো জাতিসংঘ সাধারণ পরিষদের গ্রহণ করা একটি উদ্যোগ, সাময়িক অলিম্পিক অস্ত্রবিরতির সূচনা উদযাপন উপলক্ষে ১৬ জুলাই বাখ হিরোশিমা সফর করবেন।
একই দিনে আইওসি’র সমন্বয় কমিশনের প্রধান জন কোটসের নাগাসাকি সফরের পরিকল্পনাও এখন করা হচ্ছে।
চলতি মাসের ১৭ ও ১৮ তারিখে টোকিওতে আইওসি’র নির্বাহী বোর্ডের বৈঠকের পর ২০ জুলাই আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ১৩৮তম অধিবেশন অনুষ্ঠিত হবে। ২৩ জুলাই অলিম্পিক শুরু হবে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||