| ০৩ জুলাই ২০২১ | ১১:০৩ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 284 বার
বিদেশি অনেক অলিম্পিক দল ২৩ জুলাই টোকিও গেমস শুরুর প্রাক্কালে জাপানে এসে পৌঁছাতে শুরু করেছে।
জাপান সরকার জানাচ্ছে, প্রায় ১৮টি দেশ ও ভূখণ্ডের অলিম্পিক দলগুলোর প্রায় ৪০০ সদস্য বৃহস্পতিবার থেকে রবিবারের মধ্যে এখানে এসে পৌঁছাবেন বলে ধারণা করা হচ্ছে।
টোকিও’র কাছের নারিতা বিমানবন্দর, টোকিও’র হানেদা বিমানবন্দর অথবা নাগোইয়া’র কাছের চুবু বিমানবন্দরে পৌঁছানোর পরে তারা সারা দেশের তাদের প্রাক-গেমস শিবিরের দিকে রওনা দেবেন।
বৃহস্পতিবার মার্কিন বক্সিং দলের ২০ জন সদস্য নারিতা’য় এসে পৌঁছান। তারা করোনাভাইরাস সংক্রমণ রোধ প্রচেষ্টার অংশ হিসেবে বিমানবন্দর ব্যবহারকারী অন্যান্যদের সংস্পর্শে না এসে, দেশে প্রবেশের বিভিন্ন প্রক্রিয়ার জন্য তাদের উদ্দেশ্যে নির্ধারিত লেইনগুলো ব্যবহার করেন।
সেইলিং’এর একটি ব্রিটিশ দল হানেদা বিমানবন্দরে এসে পৌঁছায় এবং ধারণা করা হচ্ছে তারা তাদের স্বাগতিক শহর কানাগাওয়া জেলার হাইয়ামা’তে থাকবেন।
জাপানের কর্তৃপক্ষগুলো অনেক বিদেশি দলের আগমণের মাঝে, সীমান্ত নিয়ন্ত্রণ’সহ বিভিন্ন পদক্ষেপ ব্যবহার করে ভাইরাসের সংক্রমণ রোধের আহ্বান জানাচ্ছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||