| ০৪ জুলাই ২০২১ | ৯:০৩ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 304 বার
টোকিও অলিম্পিক এবং প্যারালিম্পিক গেমস আয়োজক কমিটির প্রধান, করোনাভাইরাস সংক্রান্ত বিধিনিষেধের উপর নির্ভর করে আসন্ন এই ক্রীড়া প্রতিযোগিতায় দর্শক সংখ্যার সর্বোচ্চ সীমার বিষয়টি পর্যালোচনা করা হতে পারে বলে আভাষ দিয়েছেন।
হাশিমোতো সেইকো গতকাল শুক্রবার সাংবাদিকদের বলেন যে, জাপান সরকারের নির্ধারিত মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে কমিটি সংশ্লিষ্ট অন্য চারটি পক্ষের সাথে আলোচনা করবে। এই চারটি পক্ষ হল জাপানের কেন্দ্রীয় ও টোকিও মহানগর সরকার এবং আন্তর্জাতিক অলিম্পিক ও প্যারালিম্পিক কমিটি দুটি।
উল্লেখ্য, এই পাঁচ-পক্ষ গতমাসে সিদ্ধান্ত নেয় যে, টোকিও থেকে সুনির্দিষ্ট ভাইরাস সংক্রান্ত বিধিনিষেধ তুলে নেয়া হলে, অলিম্পিক ভেন্যুগুলোর ধারণক্ষমতার ৫০ শতাংশ বা সর্বোচ্চ ১০ হাজার অভ্যন্তরীণ দর্শক প্রবেশের অনুমোদন দেয়া হবে। তবে, আগামী ১১ই জুলাই পর্যন্ত জারি থাকা ভাইরাস-রোধী পদক্ষেপসমূহ তুলে নেয়া বা আরও বাড়ানোর বিষয়ে সরকার এখনও কোন সিদ্ধান্ত নেয়নি।
আর যদি পদক্ষেপসমূহের মেয়াদ বাড়ানো হয়, তবে ভাইরাস রোধী পদক্ষেপের শর্ত অনুযায়ী দর্শক সংখ্যা অবশ্যই ভেন্যুগুলোর ধারণক্ষমতার ৫০ শতাংশ বা ৫ হাজারে নামিয়ে আনতে হবে।
এদিকে, এই পাঁচ-পক্ষ দর্শক সংখ্যার সীমা বাড়ানোর পর থেকেই টোকিওতে করোনাভাইরাসে সংক্রমণের ঘটনা বৃদ্ধি পেয়ে চলেছে।
হাশিমোতো দ্রুত হলে আগামী সপ্তাহের মধ্যেই দর্শক সংখ্যা নিয়ে পাঁচ-পক্ষীয় এই বৈঠক অনুষ্ঠানের আভাষ দেন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||