| ০৪ জুলাই ২০২১ | ৯:০৮ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 151 বার
টোকিও মহানগর সরকার, আজ শনিবার রাজধানীতে করোনাভাইরাসের ৭শ ১৬টি নতুন সংক্রমণ নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে।
এই সংখ্যা, এক সপ্তাহ আগের সময়ের চেয়ে ১শ ৮২টি বেশি এবং সপ্তাহওয়ারী হিসেবে টানা ১৪ দিন ধরে বৃদ্ধির ঘটনা।
টোকিওর কর্মকর্তারা আরও বলেছেন যে, গুরুতর রোগীর সংখ্যা এখন ৫০’এ এসে দাঁড়িয়েছে, যা গতকাল শুক্রবার থেকে ৪ জন কম।
জাপানের অন্যত্র, কানাগাওয়ায় ২শ ৫৪টি, চিবায় ১শ ৫৭, ওসাকায় ১শ ৪৮, সাইতামায় ১শ ১৬ এবং ওকিনাওয়ায় ৭৬টি নতুন সংক্রমণ নিশ্চিত করা হয়েছে।