| ১০ জুলাই ২০২১ | ১০:০৮ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 253 বার
টোকিও’র কাছের একটি শহর জানিয়েছে যে, তারা এই এলাকায় বসবাস করা বিদেশিদের করোনাভাইরাসের টিকা দেয়ার জন্য একটি মসজিদকে টিকা প্রদান কেন্দ্র হিসেবে ব্যবহার করবে।
কানাগাওয়া জেলার এবিনা শহরের কর্মকর্তারা বলছেন, তারা মসজিদের প্রতিনিধিদের সাথে মতৈক্যে পৌঁছেছেন যে ৩১ জুলাই থেকে প্রতি শনিবার এটি টিকা কেন্দ্র হিসেবে খোলা থাকবে। স্থানীয় চিকিৎসা কর্মীরা টিকা দেয়ার জন্য সেখানে উপস্থিত থাকবেন।
এই শহরে প্রায় ২ হাজার ৭০০ বিদেশি অধিবাসী থাকার বিষয়টি তাদের নজরে আসার পর তারা এই ধারণাটি গ্রহণ করেছেন, কেননা বিদেশিরা প্রায়ই টিকার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে সমস্যায় পড়ছেন, কারণ টিকার জন্য বুকিং কেবল জাপানি ভাষায়ই করা যায়।
এই মসজিদে প্রায়ই ১ হাজার ২০০-র মত লোকের জমায়েত হয়। এদের মধ্যে অনেকেই বিদেশি নাগরিক যাদের মধ্যে পাশের শহর আইয়াসে এবং যামা থেকে আসা লোকজনও অন্তর্ভুক্ত রয়েছেন।
কর্মকর্তারা বলছেন, তারা এবিনা শহরের অধিবাসীদের অগ্রাধিকার দেবেন, তবে যতক্ষণ তারা টিকার সরবরাহ পাবেন, ততক্ষণ আশপাশের এলাকার অধিবাসীদেরও টিকা প্রদান করবেন।
শহর কর্তৃপক্ষ জানাচ্ছে, তাদের লক্ষ্য হচ্ছে ভাষার বাধা কাটিয়ে ওঠার মাধ্যমে সমাজে টিকা নেয়া লোকের সংখ্যা বাড়ানো।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||