| ১৬ জুলাই ২০২১ | ১২:০৩ অপরাহ্ণ | পড়া হয়েছে 125 বার
জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় মডার্না করোনাভাইরাস টিকার জন্য সর্বনিম্ন বয়সসীমা ১২ বছরে কমিয়ে আনার পরিকল্পনা করছে।
যুক্তরাষ্ট্রের ওষুধ কোম্পানির সেই টিকা জাপানে এখন ১৮ বছর কিংবা বেশি বয়সীদের দেয়া হচ্ছে। মে মাসে এটা অনুমোদিত হওয়ার সময় আংশিকভাবে এর কার্যকারিতা ও নিরাপত্তা সংক্রান্ত উপাত্তের অভাবে এরকম নির্ধারণ করা হয়।
মডার্না বলছে যুক্তরাষ্ট্রে ১২ থেকে ১৭ বছর বয়সের প্রায় ৩,৭০০ জনের উপর চালানো ক্লিনিকাল পরীক্ষায় টিকার কার্যকারিতা ও নিরাপত্তা নিশ্চিত করে নেয়া হয়েছে।
জাপানে টিকার বিতরণ ও অন্যান্য কার্যাবলী দেখাশোনা করা তাকেদা ফার্মাসিউটিকালের মাধ্যমে ওষুধ কোম্পানি স্বাস্থ্য মন্ত্রণালয়ে অতিরিক্ত উপাত্ত জমা দেয়। সূত্রসমূহ বলছে রদবদলের জন্য যাচাই কাজ শেষ করা হয়েছে।
মন্ত্রণালয় সোমবারের মত দ্রুত সময়ে বিষয়টি নিয়ে বিশেষজ্ঞদের একটি বৈঠকের ব্যবস্থা করবে এবং ১২ থেকে ১৭ বছর বয়সের যারা টিকা নিতে ইচ্ছুক, তাদের জন্য টিকা ব্যবহার শুরুর পরিকল্পনা করছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||