| ১৬ জুলাই ২০২১ | ১২:০৭ অপরাহ্ণ | পড়া হয়েছে 265 বার
টোকিও গেমসের আয়োজক কমিটি বৃহস্পতিবার জানিয়েছে যে অলিম্পিকের জন্য জাপানে অবস্থানরত একজন বিদেশি অ্যাথলেট করোনাভাইরাস পরীক্ষায় পজিটিভ শনাক্ত হয়েছেন।
কমিটি বলছে বুধবার সেই অ্যাথলেট পজিটিভ শনাক্ত হন। ১৪ দিন বিচ্ছিন্ন থাকার সময় তিনি কাটাচ্ছিলেন এবং অলিম্পিক ভিলেজে তিনি প্রবেশ করেননি। কমিটি এর বাইরে আর কোন বিস্তারিত প্রকাশ করেনি।
একজন বিদেশি অ্যাথলেট, আয়োজক কমিটির ব্যবস্থাপনাধীন একটি স্থাপনায় যিনি ছিলেন কিংবা সেখানে যাচ্ছিলেন, সেরকম কারও করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার খবর এবারই প্রথম পাওয়া যায়।
গেমস শুরু হওয়ার পূর্বের প্রশিক্ষণ শিবিরের স্বাগতিক শহরে যাওয়ার জন্য জাপানে এসে পৌঁছুবোর পর বিদেশি দলের সদস্যদের পরীক্ষায় পজিটিভ শনাক্ত হওয়ার কয়েকটি ঘটনা সম্পর্কে এর আগে জানা গেছে।
কমিটি আরও ঘোষণা করেছে যে টোকিও গেমসের সাথে সম্পর্কিত এক ব্যক্তি, কোন জাতীয় দলের সদস্য যিনি নন, মঙ্গলবার তিনি পরীক্ষায় পজিটিভ শনাক্ত হয়েছেন। এটা হচ্ছে দলের সদস্যদের বাইরে জাপানে আসা কারও এমাসে তৃতীয় নিশ্চিত সংক্রমণ।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||