| ১৭ জুলাই ২০২১ | ১০:৫৫ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 316 বার
টোকিও অলিম্পিক গেমস অল্প সংখ্যক দর্শক নিয়ে ১ সপ্তাহের মধ্যে শুরু হতে যাচ্ছে, কেননা জাপানের রাজধানী করোনাভাইরাসের বৈশ্বিক মহামারি নিয়ন্ত্রণ করতে হিমশিম খাচ্ছে।
অলিম্পিক আয়োজকরা গত সপ্তাহে টোকিও এবং এর আশপাশের তিনটি জেলার সকল ভেন্যুসহ অধিকাংশ ভেন্যুতে জাপানে করোনাভাইরাসের সংক্রমণ আবার বেড়ে যাওয়ার কারণে দর্শক প্রবেশ নিষিদ্ধ করেছে।
কিছু কিছু জেলার ভেন্যুগুলো খুব সীমিত সংখ্যক দর্শক প্রবেশের অনুমতি দেবে।
কেবল ক্রীড়া কর্মকর্তারা, প্রতিটি দেশ এবং ক্রীড়া সংস্থার প্রতিনিধিরা ২৩ জুলাইয়ের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে পারবেন। তাদের সংখ্যা প্রথমে প্রায় ১০ হাজার বলে অনুমান করা হয়েছিল, তবে সেটা কমিয়ে কয়েকশো’তে নিয়ে আসা হচ্ছে।
অলিম্পিক ভিলেজের উদ্বোধন করা হয়েছে এবং অনেক খেলোয়াড় ইতোমধ্যেই তাদের প্রশিক্ষণ সম্পন্ন করার জন্য জাপানে প্রবেশ করেছেন।
তবে ইভেন্টের সূচির উপর করোনাভাইরাসের সম্ভাব্য প্রভাব নিয়ে উদ্বেগ বেড়ে চলেছে, কেননা কয়েকজন খেলোয়াড়ের পিসিআর পরীক্ষার ফল পজিটিভ এসেছে।
আয়োজকরা সকল প্রয়োজনীয় প্রস্তুতি এবং গেমসের নিরাপত্তা নিশ্চিত করার চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে।
সফটবলের টুর্নামেন্টের প্রথম খেলা অন্যান্য ইভেন্ট এবং উদ্বোধনী অনুষ্ঠানের আগেই ২১ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||