• শিরোনাম

    করোনা আক্রান্তের শীর্ষ তালিকায় আরেক ধাপ ওপরে বাংলাদেশ

    | ১৭ জুলাই ২০২১ | ১১:০৪ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 306 বার

    করোনা আক্রান্তের শীর্ষ তালিকায় আরেক ধাপ ওপরে বাংলাদেশ

    দেশে করোনাভাইরাসে শুক্রবার বিকেল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১৮৭ জন মারা গেছে। এ সময় করোনা বা কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে ১২ হাজারের বেশি। নতুন এই সংখ্যা নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা ১০ লাখ ৮৩ হাজার ছাড়িয়ে গেছে। একইসাথে বিশ্বে সর্বাধিক আক্রান্তের শীর্ষ তালিকায় বাংলাদেশ আরেক ধাপ ওপরে উঠে এলো।

    বৃহস্পতিবার পর্যন্ত শীর্ষ তালিকায় বাংলাদেশ ছিল ২৯তম। শুক্রবার ওই তালিকার ২৮তম স্থানে উঠে এসেছে বাংলাদেশের নাম। আর ১০ লাখ ৮১ হাজার আক্রান্তের দেশ রোমানিয়া তালিকার ২৯তম স্থানে নেমে গেছে। এই তালিকায় পাকিস্তানের অবস্থান ৩০তম। ওয়ার্ল্ডোমিটারের সবশেষ প্রকাশিত তথ্যে এমনটাই জানা যাচ্ছে।

    এদিকে শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার মৃতদের মধ্যে পুরুষ ১১৩ ও নারী ৭৪ জন। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৪৬৫ জনে।

    করোনা শনাক্তের বিবেচনায় শুক্রবার মৃত্যুর হার ১ দশমিক ৬১ ভাগ। গত ১১ জুলাই থেকে মৃত্যুর হার একই রয়েছে। এখন পর্যন্ত যারা মারা গেছে তাদের মধ্যে পুরুষ ১২ হাজার ১৬৬ জন, যা মোট মৃত্যুর ৬৯ দশমিক ৬৬ ভাগ। আর নারী ৫ হাজার ২৯৯ জনের মৃত্যু হয়েছে, যা ৩০ দশমিক ৪৪%।

    গত ২৪ ঘণ্টায় মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ১১ থেকে ২০ বছর বয়সী ২ জন, ২১ থেকে ৩০ বছর বয়সী ৭ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী ১১ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ৩০ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ৩৬ জন, ৬১ থেকে ৭০ বছর বয়সী ৫৪ জন, ৭১ থেকে ৮০ বছর বয়সী ৩০ জন, ৮১ থেকে ৯০ বছর বয়সী ১২ জন, ৯১ থেকে ১০০ বছর বয়সী ৪ জন ও ১০০ বছরের বেশি বয়সী ১ জনের রয়েছে।

    ঢাকা বিভাগে সর্বোচ্চ মৃত্যু
    মৃতদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৬৮ জন, খুলনা বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ ৩৯ জন, চট্টগ্রাম বিভাগে ৩৬ জন, রাজশাহী বিভাগে ১৪ জন, বরিশাল বিভাগে ৮ জন, সিলেট বিভাগে ৯ জন করে, রংপুর বিভাগে ৬ জন ও ময়মনসিংহ বিভাগে ৭ জন রয়েছেন।

    গত ২৪ ঘণ্টায় ৪১ হাজার ৯৪৭ জনের নমুনা পরীক্ষায় ১২ হাজার ১৪৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২৮ দশমিক ৯৬ ভাগ।

    এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) ২৪ ঘণ্টায় ১১ হাজার ৮০১ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন তিন হাজার ৩৩৭ জন। ঢাকায় শনাক্তের হার ২৮ দশমিক ২৭ ভাগ। ঢাকায় গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ২২ জন, আগের দিন এই সংখ্যা ছিল ৪২ জন।

    স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে এ পর্যন্ত মোট ৭১ লাখ ৮৬ হাজার ৩৬৭ জনের নমুনা পরীক্ষায় ১০ লাখ ৮৩ হাজার ৯২২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের ১৫ দশমিক ০৮ ভাগ।

    করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮ হাজার ৫৩৬ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৯ লাখ ১৪ হাজার ৩৪৩ জন। শুক্রবার শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৪ দশমিক ৩৬ ভাগ।

    স্বাস্থ্য অধিদপ্তর বিজ্ঞপ্তিতে জানায়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪৫ হাজার ৪৫ জনের। নমুনা পরীক্ষা হয়েছে ৪১ হাজার ৯৪৭ জনের।

    সূত্র : ওয়ার্ল্ডোমিটার ও বাসস

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ১০ ফেব্রুয়ারি ২০১৯

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ১৩ ফেব্রুয়ারি ২০১৯

    ১৭ সেপ্টেম্বর ২০২০

    ২৪ ফেব্রুয়ারি ২০১৯

    ১১ সেপ্টেম্বর ২০২০

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক