| ১৮ জুলাই ২০২১ | ১০:৩৭ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 311 বার
টোকিও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের মাত্র ছয় দিন আগে, টোকিওতে ব্যাপকভাবে অলিম্পিকের ক্রীড়াবিদ এবং কর্মকর্তাদের আগমন ঘটছে।
আজ শনিবার থেকে আগামী সোমবার পর্যন্ত রাজধানীর পূর্বে অবস্থিত নারিতা বিমানবন্দরে আগতদের সংখ্যা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর কথা রয়েছে।
সকাল সাড়ে আটটার দিকে অবতরণ করা একটি বিমান, নেদারল্যান্ড, ভারত এবং অন্যান্য দেশ ও ভূখণ্ড থেকে ১শ’রও বেশি অলিম্পিক প্রতিনিধিদের বহন করে নিয়ে আসে।
অন্যান্য যাত্রীদের পর এই দলগুলো বিমান থেকে নেমে আসে এবং মাস্ক পরিহিত অবস্থায় টার্মিনালে উপস্থিত হয়।
রাজধানীতে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার মাঝে অন্যান্য লোকজনের সাথে সংস্পর্শ এড়াতে কর্মকর্তাদের, অলিম্পিক প্রতিনিধিদের একটি বাবল বা তথাকথিত পৃথক “গণ্ডির” মধ্যে রাখতে হচ্ছে।
নতুন আগত যাত্রীদের প্রথমে করোনাভাইরাসের অ্যান্টিজেন পরীক্ষার একটি কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরীক্ষায় ফলাফল নেতিবাচক আসা ব্যক্তিরা এরপর প্রাক-অলিম্পিক অনুশীলন শিবির বা “অলিম্পিক ভিলেজ” নামে পরিচিত টোকিওস্থ ক্রীড়াবিদদের আবাসনের উদ্দেশ্যে রওয়ানা দেবেন।
তবে, অলিম্পিক প্রতিনিধিদের সাধারণ জনগণ থেকে পুরোপুরি পৃথককরণের সম্ভাব্যতা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। উল্লেখ্য, ইতোমধ্যে দুই পক্ষ একত্রিত হওয়ার কিছু ঘটনা ঘটেছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||