| ১৯ জুলাই ২০২১ | ৫:৩৯ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 144 বার
টোকিও মহানগর সরকার, আজ রবিবার রাজধানীতে ১হাজার ৮টি নতুন সংক্রমণের খবর জানিয়েছে।
টানা ৫ দিন ধরেই সংক্রমণের এই সংখ্যা ১ হাজার ছাড়িয়েছে। গত সপ্তাহের রবিবারের তুলনায় এই সংখ্যা ৩শ ৯৪টি বেশি।
জাপানের অন্যত্র, বর্তমানে জরুরি অবস্থার অধীনে থাকা দক্ষিণের জেলা ওকিনাওয়ায় দৈনিক হিসেবে ৭০টি নতুন সংক্রমণ ঘটেছে। এটি গত রবিবারের তুলনায় ৪০টি বেশি এবং এর মাধ্যমে সপ্তাহওয়ারী হিসেবে টানা ৬দিন ধরে সংক্রমণের বৃদ্ধি ঘটল।