| ৩০ জুলাই ২০২১ | ৩:৪২ অপরাহ্ণ | পড়া হয়েছে 200 বার
জাপান সরকারের করোনাভাইরাস উপদেষ্টা প্যানেলের প্রধান সতর্ক করে দিয়েছেন যে, সমাজ সার্বিকভাবে সঙ্কটের ধারণা সম্পর্কে উপলব্ধি করতে না পারলে দেশের স্বাস্থ্য সেবা ব্যবস্থা দ্রুতই বিপর্যয়ের মুখে পড়বে।
প্যানেল প্রধান ওমি শিগেরু বৃহস্পতিবার সংসদের উচ্চকক্ষের এক কমিটি বৈঠকে বলেছেন সংক্রমণের বিস্তার যা বন্ধ করতে পারে তেমন উপাদান কেবল স্বল্প সংখ্যায় হলেও করোনাভাইরাস সংক্রমণ যা থেকে আরও বৃদ্ধি পেতে পারে সেরকম উপাদান হচ্ছে অনেক।
ওমি বলেছেন এরকম উপাদানের মধ্যে আরও বেশি মানুষের করোনাভাইরাসে অভ্যস্ত হয়ে উঠা, ভারতে প্রথম দেখা দেয়া খুবই উচ্চ মাত্রার ডেল্টা ধরনের সংক্রমণ ছড়িয়ে পড়া, গ্রীষ্মের ছুটি এবং টোকিও অলিম্পিক অন্তর্ভুক্ত আছে। তিনি উল্লেখ করেন সবচেয়ে বড় সঙ্কট হচ্ছে এরকম যে বিপর্যয়ের ধারণা জাপানের সমাজ ভাগাভাগি করে নিচ্ছে না।
ওমি বলেছেন পরিস্থিতির বদল না হলে ভাইরাস আরও ছড়িয়ে পড়বে এবং স্বাস্থ্য সেবা ব্যবস্থাকে আরও বেশি চাপের মধ্যে থাকতে হবে।
এটাকে গত ১৮ মাস সময়ে সবচেয়ে কঠিন পরিস্থিতি হিসেবে উল্লেখ করে, বুধবার টোকিওতে নতুন সংক্রমণের গণনা ৩,০০০ ছাড়িয়ে যাওয়ার পর জনগণের প্রতি কঠোর বার্তা প্রেরণের অনুরোধ সরকারের কাছে তিনি জানান।
ওমি বলেছেন মানুষের সাথে মানুষের যোগাযোগ ধীরে হ্রাস পেতে থাকলেও এর গতি যেমন প্রত্যাশা করা হয়েছিল ততটা দ্রুত নয়।
টোকিওতে বর্তমান গতিতে ভাইরাস ছড়িয়ে পড়া অব্যাহত থাকলে নিজেদের বাড়িতে যারা স্বেচ্ছায় বিচ্ছিন্ন অবস্থায় আছেন, সেরকম কোভিড-১৯ রোগীরা মারাত্মক অসুস্থ হয়ে পড়তে এবং মারা যেতে পারেন উল্লেখ করে তিনি আরও বলেন যে, ওসাকায় ইতিমধ্যে সেরকম ঘটেছে। তিনি বলেছেন দ্রুত পদক্ষেপ নেয়া উচিত হবে।
ওমি উল্লেখ করেন যে বিষয়টি নিয়ে বিতর্ক দেখা দেয়া সত্ত্বেও সরকার এবং টোকিও অলিম্পিক ও প্যারালিম্পিক আয়োজক কমিটি গেমস অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করেছিল।
তিনি আরও উল্লেখ করেন যে সংক্রমণের আরও বিস্তার প্রতিহত করা এবং স্বাস্থ্য সেবা সঙ্কট সামাল দেয়া হচ্ছে পরিষ্কারভাবেই এদের দায়িত্ব।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||