| ৩১ জুলাই ২০২১ | ৪:২৬ অপরাহ্ণ | পড়া হয়েছে 337 বার
টোকিওতে করোনাভাইরাসের নতুন সংক্রমণের সংখ্যা প্রথমবারের মত ৪ হাজার ছাড়িয়ে গেছে।
টোকিও মহানগর সরকার, আজ শনিবার রাজধানীতে ৪ হাজার ৫৮টি নতুন সংক্রমণের খবর জানিয়েছে।
এদিকে, ওকিনাওয়ার কর্মকর্তারা ৪শ ৩৯টি নতুন সংক্রমণ নিশ্চিত করেছেন। দক্ষিণের এই জেলার জন্য এটি এযাবৎকালের মধ্যে সর্বোচ্চ দৈনিক সংক্রমণ। এর আগের রেকর্ডটি হয়েছিল গত বৃহস্পতিবারে, যেদিন ৩শ ৯২টি সংক্রমণ নিশ্চিত করা হয়।
এছাড়া, ওসাকা জেলা সরকার ১ হাজার ৪০টি নতুন সংক্রমণের খবর জানিয়েছে। ৮ই মে’র পরে এবারই প্রথম পশ্চিমের ঐ জেলায় দৈনিক সংক্রমণের সংখ্যা ১ হাজার ছাড়িয়ে গেল।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||