| ০২ আগস্ট ২০২১ | ৫:১০ অপরাহ্ণ | পড়া হয়েছে 300 বার
টোকিও মেট্রোপলিটন সরকারের কর্মকর্তাদের ভাষ্যানুযায়ী, তারা আজ করোনাভাইরাসের ২ হাজার ১শ ৯৫টি নতুন সংক্রমণ নিশ্চিত করেছেন।
দৈনিক এই সংখ্যা এক সপ্তাহ আগের চাইতে ৭শ ৬৬টি বেশি এবং এটি রাজধানীতে কোন সোমবারের জন্য রেকর্ড সর্বোচ্চ সংক্রমণ।
টোকিও’র কর্মকর্তারা বলছেন, ১শ ১৪ ব্যক্তির অবস্থা এখন গুরুতর, যা রবিবার থেকে ১৩ জন বেশি।
চিবা জেলার কর্মকর্তারা সোমবার ৭শ ৮৭টি নতুন সংক্রমণ নিশ্চিত করেছেন। এটি ঐ জেলার জন্য এযাবৎকালের দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমণ এবং এর মাধ্যমে টানা চারদিন ধরে এই সংখ্যা ৭শ ছাড়িয়ে গেল।
দৈনিক এই সংক্রমণ এক সপ্তাহ আগের চাইতে ২শ ৭৮টি বেশি, যা সপ্তাহওয়ারী হিসেবে টানা ২৬তম দিনের বৃদ্ধি।
ওসাকা জেলা ৪শ ৪৮টি নতুন সংক্রমণ নিশ্চিত করেছে, যা এক সপ্তাহ আগের তুলনায় ৭৪টি বেশি।
ওকিনাওয়া’র কর্মকর্তারা ২০৯টি নতুন সংক্রমণের খবর জানিয়েছেন।
জেলাটিতে দৈনিক এই সংক্রমণ এক সপ্তাহ আগের চাইতে ৯৩টি বা ১.৮ গুণ বেশি এবং এটি কোন সোমবারের জন্য রেকর্ড সর্বোচ্চ সংখ্যা।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||