| ০৪ আগস্ট ২০২১ | ১১:১২ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 415 বার
জাপানের গবেষকরা বলছেন, করোনাভাইরাসের ডেল্টা ধরন এর আদি ভাইরাসটি থেকে অপেক্ষাকৃত বেশি রোগ সৃষ্টিকারী হতে পারে।
টোকিও বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সাতো কেই’এর নেতৃত্বাধীন একটি দল চূড়ান্তভাবে প্রকাশের আগে অনলাইনে প্রকাশিত একটি নিবন্ধে তাদের গবেষণার ফলাফল তুলে ধরেন।
দলটি কৃত্রিমভাবে পি৬৮১আর মিউটেশন বহন করা কিছু ভাইরাস তৈরি করে, যাদেরকে তারা ডেল্টা ধরনের একটি “হলমার্ক মিউটেশন” বলে আখ্যায়িত করেন।
করোনাভাইরাসের সংক্রমণ থেকে কোষের ভাঙ্গনের সৃষ্টি হয় বলে জানা যায়, যা এরপরে একত্রিত হয়ে “সিনসিটিয়া” নামে পরিচিত একটি কোষের পিণ্ডে পরিণত হয়।
বিজ্ঞানীরা পরীক্ষা করে এটি বের করেন যে ডেল্টা ধরনের সংক্রমণে গঠিত “সিনসিটিয়া” আদি ভাইরাসটির সংক্রমণে গঠিত “সিনসিটিয়া” থেকে ২.৭ গুণ বেশি বড় হয়।
গবেষণা দলটি আরও দেখতে পায় যে পি৬৮১আর মিউটেশন বহন করা কোন ভাইরাসে আক্রান্ত হ্যামস্টারগুলো উল্লেখযোগ্য পরিমাণে ওজন হারায়, যা আদি ভাইরাসে আক্রান্তগুলোর তুলনায় ৪.৭ থেকে ৬.৯ শতাংশ বেশি।
দলটির ভাষ্যানুযায়ী, কোন ভাইরাস যত বড় সিনসিটিয়া গঠন করে, সেটি ততবেশি রোগ সৃষ্টিকারী হয়। সাতো বলেন, তাদের দলটি ভাইরাসের নতুন ধরনগুলোর নানা বৈশিষ্ট্য উন্মোচনের প্রচেষ্টা চালিয়ে যাবে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||